ঐতিহ্যবাহী ট্রাম থাকছে কলকাতায়, চলবে ৫টি রুটে, সিদ্ধান্ত পরিবহণ দফতরের

ভবিষ্যৎ নিয়ে আশা না জাগলেও, ট্রাম থাকছে কলকাতায়। এই মুহূর্তে চলছে মাত্র দু’টি রুটে— পরে চলবে সব মিলিয়ে গোটা চারেক রুটে; কলকাতার প্রথম বিদ্যুৎচালিত পরিষেবা শুরু হওয়া রুট— ধর্মতলা-খিদিরপুর হেরিটেজ রুটটি তালিকায় রয়েছে। অথচ শুধু সাধারণ মানুষের ব্যবহারের জন্য সুলভ পরিবহণ বলেই নয়, কলকাতার পরিবেশ, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা, ইতিহাস ও ঐতিহ্য— সব দৃষ্টিকোণ থেকেই ট্রামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিরাট। 

Advertisement
 ট্রাম থাকছে কলকাতায়, চলবে ৫টি রুটে ফাইল ছবি।
হাইলাইটস
  • ভবিষ্যৎ নিয়ে আশা না জাগলেও, ট্রাম থাকছে কলকাতায়।
  • এই মুহূর্তে চলছে মাত্র দু’টি রুটে— পরে চলবে সব মিলিয়ে গোটা চারেক রুটে; কলকাতার প্রথম বিদ্যুৎচালিত পরিষেবা শুরু হওয়া রুট— ধর্মতলা-খিদিরপুর হেরিটেজ রুটটি তালিকায় রয়েছে।

ভবিষ্যৎ নিয়ে আশা না জাগলেও, ট্রাম থাকছে কলকাতায়। এই মুহূর্তে চলছে মাত্র দু’টি রুটে— পরে চলবে সব মিলিয়ে গোটা চারেক রুটে; কলকাতার প্রথম বিদ্যুৎচালিত পরিষেবা শুরু হওয়া রুট— ধর্মতলা-খিদিরপুর হেরিটেজ রুটটি তালিকায় রয়েছে। অথচ শুধু সাধারণ মানুষের ব্যবহারের জন্য সুলভ পরিবহণ বলেই নয়, কলকাতার পরিবেশ, জনস্বাস্থ্য, নগর পরিকল্পনা, ইতিহাস ও ঐতিহ্য— সব দৃষ্টিকোণ থেকেই ট্রামের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিরাট। 

রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাসিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেছেন: ট্রামগুলি "চার বা পাঁচটি রুটে" চলবে এবং আগের মতো সমস্ত রুটে চালানো "সম্ভব নয়"। তিনি জানিয়েছেন, ট্রাম একটি পরিবেশ-বান্ধব পরিবহনের মাধ্যম। কিন্তু শহরের রাস্তাগুলি এত সরু যে সমস্ত রুটে ট্রাম চালানো যায় না। তাই ট্রাম শহরের ঐতিহ্য হয়ে থাকবে। সরকার ট্রাম পুরোপুরি বন্ধ করবে না।
পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশনের ওয়েবসাইট অনুসারে, প্রথম ট্রাম ছিল ঘোড়ায় টানা। শুরু হয়েছিল২৪ ফেব্রুয়ারি, ১৮৭৩ সালে শিয়ালদহ এবং আর্মেনিয়ান ঘাটের মধ্যে।

পরিবহণ মন্ত্রী বলেন, “আমরা কলকাতা পুলিশ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে ক্রমাগত আলোচনা করছি। তাদের ইনপুটগুলির উপর ভিত্তি করে আমরা এমন রুটে ট্রাম চালাব যেখানে এটি যানজটের সৃষ্টি করবে না।”
ট্রাম ব্যবহারকারীদের অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলেছেন, যে তিনটি রুটে এখন ট্রাম চলে, টলিগঞ্জ-বালিগঞ্জ (রুট 24/29), গড়িয়াহাট-এসপ্ল্যানেড (রুট 25) এবং শ্যামবাজার-এসপ্ল্যানেড (রুট 5)৷

ট্রাম ব্যবহারকারীদের সংগঠনের সদস্যরা বলেছেন যে ২০১৭ সালের জুন পর্যন্ত কলকাতায় ২৫টি ট্রাম রুট চালু ছিল৷ ১৯৫৮সালে সংখ্যাটি ছিল ৫১। সাম্প্রতিক বছরগুলিতে, কোভিড মহামারী, ২০২০ সালে আম্ফান সাইক্লোন এবং মেট্রোর নতুন রুটের জন্য ট্রামের পথচলা অনেকটাই কমেছে।

আরও পড়ুন-একশো বছর আগেই গণপরিবহণে ‘লেডিস সিট’ প্রথম চালু হয় ট্রামেই

TAGS:
POST A COMMENT
Advertisement