TET-এ ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ল, কারা আবেদন করতে পারবেন? জানুন

প্রাথমিক টেটে ফর্ম পূরণের সময়সীমা বাড়ল আরও ৭ দিন। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় টেট সংক্রান্ত মামলার শুনানিতে আবেদনের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত টেট আবেদনকারীদের সময় দিয়েছে।

Advertisement
TET-এ ফর্ম ফিলআপের সময়সীমা বাড়ল, কারা আবেদন করতে পারবেন? জানুনTET
হাইলাইটস
  • TET-এ ফর্ম ফিলআপের সময়সীমা বাড়ল
  • ৬ বছর পর ফের টেট পরীক্ষা হবে রাজ্যে।
  • এ বার থেকে প্রতি বছর নিয়ম করে টেট হবে।

 

প্রাথমিক টেটে (TET) ফর্ম পূরণের সময়সীমা বাড়ল আরও ৭ দিন। সোমবার কলকাতা হাইকোর্টের (HIGHCOURT) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ABHIJIT GANGULY) টেট সংক্রান্ত মামলার শুনানিতে আবেদনের সময়সীমা বাড়ানোর নির্দেশ দেন। সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী ১৪ নভেম্বর পর্যন্ত টেট আবেদনকারীদের সময় দিয়েছে। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আদালতের আগ্রহেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


৬ বছর পর ফের টেট পরীক্ষা হবে রাজ্যে। নিয়োগে দুর্নীতির (SCAM) অভিযোগে একাধিক গ্রেফতারি এবং মামলা চলছে রাজ্যে। তারমধ্যেই হবে টেট পরীক্ষা। পর্ষদ সভাপতি ঘোষণা করেছেন, এ বার থেকে প্রতি বছর নিয়ম করে টেট হবে। শিক্ষক (TEACHERS) নিয়োগও হবে। তবে ১১ হাজার শূন্যপদের জন্য যাঁরা ইতিমধ্যে টেট পাশ করেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ।
কারা আবেদন করতে পারবেন


২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের পাশাপাশি আবেদন করতে পারবেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরাও। আগামী ১ ডিসেম্বর হবে পরীক্ষা। এরমধ্যেই প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছে। 


পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কলকাতা হাইকোর্টে বিচারাধীন রিট পিটিশনের জন্য এবং বেশ কিছু আবেদনকারীর অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে। যেকারণে অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আবেদনের শেষ তারিখ আগামী ২১ নভেম্বর।


অন্যদিকে, ২০১৪ এর প্রাইমারি টেটের যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, দিলীপ ঘোষের দেখা গেছে, সেই তালিকা সঠিক বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের টেকনিক্যাল দল তদন্তের পর জানিয়েছে ওই নামগুলো সঠিক। অর্থাৎ ওই নামেই আবেদন এসেছিল ২০১৪ এর প্রাথমিকের টেটে। যেকারণে ওই নামগুলি এসেছে।

আরও পড়ুন: অখিল গিরির বরখাস্তের দাবিতে রাজভবনে শুভেন্দু অধিকারী

 

POST A COMMENT
Advertisement