DA নিয়ে আদালত অবমাননার অভিযোগ, মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

সোমবার ইউনিটি ফোরামের (Unity Forum) তরফে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। মামলাকারীদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট (Kolkata High Court)। আদালতের নির্দেশ মতো গত ১৯ অগাস্ট শেষ হয়েছে সেই সময়সীমা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি বলে অভিযোগ, যা আদালত অবমাননার (Contempt Of Court) সামিল বলেই মনে করছেন মামলাকারীরা।

Advertisement
DA নিয়ে আদালত অবমাননার অভিযোগ, মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে মামলাহাইকোর্ট
হাইলাইটস
  • মুখ্যসচিবের বিরুদ্ধে মামলা
  • আদালত অবমাননার অভিযোগ
  • ২৫ তারিখ শুনানির সম্ভাবনা

উচ্চ আদালতের নির্দেশ সত্বেও সরকারি কর্মচারীদের বকেয় মহার্ঘ্যভাতা বা ডিএ (DA) মেটায়নি রাজ্য। যার জেরে এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করল, সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরাম।

সোমবার ইউনিটি ফোরামের (Unity Forum) তরফে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। মামলাকারীদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট (Kolkata High Court)। আদালতের নির্দেশ মতো গত ১৯ অগাস্ট শেষ হয়েছে সেই সময়সীমা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য সরকার ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি বলে অভিযোগ, যা আদালত অবমাননার (Contempt Of Court) সামিল বলেই মনে করছেন মামলাকারীরা। আর সেই জন্যই মামলা দায়েরের সিদ্ধান্ত নিল ইউনিটি ফোরাম। মামলার শুনানি হতে পারে আগামী ২৫ অগাস্ট। 

এদিকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরব বিরোধীরাও। এক্ষেত্রে বিরোধীরে কটাক্ষ, পুজোর জন্য কমিটিগুলিকে আড়াই হাজার কোটি টাকা অনুদান দিচ্ছে রাজ্য সরকার। অথচ সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতা মেটাচ্ছে না। ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে। 

প্রসঙ্গত, বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্যভাতার দাবিতে স্যাট-এ ২০১৬ সালে মামলা দায়ের করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। আবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। পশ্চিমবঙ্গ সরকার মাঝে ডিএ বাড়ালেও এখনও তা কেন্দ্রের তুলনায় ৩১ শতাংশ কম। মামলার পরিপ্রেক্ষিতে SAT-এর রায়ই বহাল রাখে হাইকোর্ট। তবে সেই রায়ের নির্দেশ মতো তিনমাস কেটে গিয়েছে। কিন্তু আদালতের নির্দেশ কার্যকর হয়নি। বরং রিভিউ পিটিশন দায়ের করে রাজ্য সরকার। আর এবার তাই রাজ্যের বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার অভিযোগ মামলা ইউনিটি ফোরামের।

আরও পড়ুনDolo 650 বিতর্ক : COVID-কালে প্রতিদিন ৫৫ লক্ষ ট্যাবলেট বিক্রি, তারপর...

Advertisement

 

POST A COMMENT
Advertisement