Bengal Budget 2021 : সরকারি অফিসে ইন্টার্নশিপের সুযোগ, বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নজির গড়ে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিশেষ জোর দিলেন রাজ্যের যুব সমাজের উপরে। এদিন তিনি জানালেন, ১৭ লক্ষ অতিরিক্ত কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। আইএএস ও আইপিএস পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। যুবশক্তি নামে প্রকল্প  নিয়ে আসা হচ্ছে। সরকারি বিভিন্ন দফতরে ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ।

Advertisement
Bengal Budget 2021 : সরকারি অফিসে ইন্টার্নশিপের সুযোগ, বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরমমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি-পিটিআই
হাইলাইটস
  • বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী
  • যুবশক্তি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • সরকারি বিভিন্ন দফতরে ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ

নজির গড়ে বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিশেষ জোর দিলেন রাজ্যের যুব সমাজের উপরে। এদিন তিনি জানালেন, ১৭ লক্ষ অতিরিক্ত কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। আইএএস ও আইপিএস পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। যুবশক্তি নামে প্রকল্প  নিয়ে আসা হচ্ছে। সরকারি বিভিন্ন দফতরে ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ। পরে সেই ইনটার্ন শিপ শেষে সরকারি বিভিন্ন অফিসে কাজের সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব প্রতি বছর দেওয়া হবে।

ভোট অন অ্যাকাউন্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী

এদিন ভোট অন অ্যাকাউন্ট পেশের সময়ে বিধানসভায় প্রবল হাঙ্গামা হয়। বিজেপি বিধায়করা প্রবল বিক্ষোভ শুরু করেন ওয়েলে নেমে। পরে ঘটনার জেরে ক্ষুব্ধ হন বিধানসভার স্পিকার। এদিন মমতা বাজেট পেশের সময়ে বলেন, , দেড় হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ। দরিদ্র মাঝিদের আগামী অর্থবর্ষ থেকে হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। পথশ্রী প্রকল্প ১০ হাজার কিমি রাস্তা তৈরি হবে। নন্দীগ্রামে হলদিয়ার মধ্যে সংযোগকারী সেতু তৈরি করা হবে। কলকাতা থেকে বাসন্তী পর্যন্ত ৪ লেনের রাস্তা। পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষকে স্বাস্থ্যসাথীতে নিয়ে আসা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা বিনামূল্যে পেতে পারেন। এই প্রকল্প প্রতি বছর ধারাবাহিক ভাবে চলবে। এর জন্য দেড় হাজার কোটি কাটা বরাদ্দ। দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান বছরে দু বার করে হবে। মানুষের কাছে বিভিন্ন ভাবে পৌছানোর জন্য  এই সরকার প্রশাসনিক সভা করছে।

আরও পড়ুন, কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান, বাজেট পেশে ঘোষণা মুখ্যমন্ত্রীর

একের পর এক ঘোষণা

মমতা বলেন,  নেতাজি সুভাষ চন্দ্র বসুর সম্মানে আজাদ হিন্দ স্মারক নির্মাণ করছি। নিউটাউনে হবে এই স্মারক। এর জন্য ১০০ কোটি টাকা  বরাদ্দা। প্রতিটি জেলায় জয় হিন্দ ভবন নির্মাণ হবে। কলকাতা পুলিশে নতুন নেতাজি ব্যাটেলিয়ান।  মাতৃবন্দনা নামে নতুন প্রকল্পের সূচনা। আগামী অর্থবর্ষে ৮৫০ কোটি টাকা ব্য়য়বরাদ্দের প্রস্তাব। কোভিডের জন্য অসংগঠিত ক্ষেত্র বিরাট ক্ষতি হয়েছে। ৪৫ হাজার শ্রমিককে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।  যাত্রী পরিবহণে সব যানবাহনের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত রোড ট্যাক্স সম্পূর্ণ মকুবের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ১০০ দিনে কাজে এক নম্বর। সংখ্যালঘু বৃত্তি প্রদানে এক নম্বর। ১০০ দিনে প্রকল্পে ১.১ কোটি মানুষকে কাজ দেওয়া হয়েছে। ৯.২৩ লাখ নতুন পাকা বাড়ি তৈরি হয়েছে বাংলা আবাস যোজনা প্রথম স্থান পেয়েছে। ২০ হাজার কিমি রাস্তা নির্মাণ করে দেশের মধ্যে প্রথম। রাজ্যের রাজস্ব আদায় ২.৯ গুন বৃদ্ধি পেয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement