যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP বনাম বাম ছাত্রদের বচসার মধ্যে কোনওমতেই BJP হস্তক্ষেপ করবে না। এমনটাই স্পষ্ট করে দিয়েছেন শমীক ভট্টাচার্য। এদিকে, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, 'পরিবর্তন হয়েছে, সবকিছুই হবে। একটু অপেক্ষা করুন, ছ'মাস।' সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, 'কোনও দাদাগিরি বা দেশবিরোধী কার্যকলাপ চলতে দেওয়া যাবে না।' আক্রমণাত্মক সুরে মন্ত্রীর বক্তব্য, 'যখনই এরকম কিছু হয়, বাকিরা প্রতিবাদ পর্যন্ত করে না। TMC এই দেশবিরোধীদের পুষে রেখেছিল। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। SFI-এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি দেশবিরোধী স্লোগান ওঠে আবার একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে।'
Dilip Ghosh Reaction On SFI ABVP Clash at Jadavpur University