Advertisement

পরিবর্তন মাথায় রাখুন, নিজের ভবিষ্যত্‍টাও ভাবুন, Police কে কড়া বার্তা মন্ত্রী Dilip Ghosh এর

ফের পুলিশকে হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন প্রাতঃভ্রমনে বেরিয়ে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর লকার থেকে সোনা উদ্ধার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'বহু সোনার ছেলে-মেয়ে, সোনার নেতা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করছে আর সেগুলোরই তদন্ত হচ্ছে।' এরপরেই তাঁর অভিযোগ, 'বহু জায়গায় পুলিশদের দুর্নীতির সঙ্গে যুক্ত। এখনও তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ অভিযোগ নিচ্ছে না। আমিও পুলিশকে বলব পরিবর্তন হয়েছে এটা মাথায় রাখুন। না হলে আপনার নিজের ভবিষ্যৎটাও ভাবুন।' পাশাপাশি সুরুচি সংঘের পুজো থেকে 'বিশ্বাস ব্রাদার্স' আউট প্রসঙ্গে তিনি বলেন, 'সবে পরিবর্তন শুরু হয়েছে। দখলের রাজনীতি থেকে মুক্ত হচ্ছে।'

Bengal Minister Dilip Ghosh Warns Police Again

Advertisement
POST A COMMENT