Advertisement

CP Manoj Verma: পার্ক স্ট্রিটে কখন থেকে বন্ধ যান চলাচল ?-কী কী বিশেষ ব্যবস্থা ?, যা জানালেন পুলিশ কমিশনার

বড়দিনের আগেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর লালবাজার। মঙ্গলবার রাতেই কলকাতার পার্ক স্ট্রিট, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, ময়দান সহ বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পথে নামলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, বড়দিন কে কেন্দ্র করে “আমাদের বড়সড়ো ব্যবস্থাপনা রয়েছে। শুধু পার্ক স্ট্রিট নয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পোশাক এবং সাদা পোশাকে যথোপযুক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিকের ক্ষেত্রেও যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত সিনিয়র অফিসাররা সবসময় ফিল্ডে থাকবেন।” পাশাপাশি তিনি জানিয়ে দেন ২৫ শে ডিসেম্বর উপলক্ষে পার্ক স্ট্রিটে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়ে দেন, “যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং বিশেষ কিছুও ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Advertisement
POST A COMMENT