Advertisement

Kolkata ED Raid: নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতার ৯ জায়গায় ইডি হানা

নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তে আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় হানা দিল ইডি। সূত্রের খবর, একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার অন্তত ৯টি জায়গায় হানা দিয়েছেন তদন্তকারীরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। সকালে ডালহৌসি অঞ্চলের একটি অফিসে, বড়বাজারের একটি অফিসে এবং সল্টলেকের বেঙ্গল কেমিক্যালসে দেখা যায় ইডি আধিকারিকদের।

Advertisement
POST A COMMENT