বাগেশ্বর বাবার আমিষ মন্তব্য নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন ভিন্ন সুর। গতকালই এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষও। বললেন, 'পাঁঠার মাংস প্রসাদ। ওঁর ভক্তরা মাছ মাংস খান না ? ' মঙ্গলবার সকালের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, 'আমি তো মাছ ছাড়া কিছু খাই না। তবে সেটা বড় কথা নয়, যে যা চাইবে তাই খাবে। এ নিয়ে বিতর্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় পাঁঠা বলি হয়। পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়। ফলে এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। কোনও কোনও সাধুসন্তু বলতেই পারেন নিরামিষ খাওয়া ভাল। কিন্তু বাধ্যবাধকতা নেই।' পাশাপাশি ধীরেন্দ্র শাস্ত্রীর 'পাখণ্ডী' মন্তব্যের পাল্টা দিলীপ বলেন, ওঁর কাছে যে ভক্তরা যান, উনি বলতে পারবেন তাদের একজনও মাছ মাংস খান না ? আমরা মা কালীর ভক্ত। বিবেকানন্দ বলেছিলেন, যতদিন দেশ থাকবে মা কালী পাঁঠা খাবেন, শিব ডুমরু বাজাবেন।'
Minister Dilip Ghosh's Reaction On Bageshwar Baba Dhirendra Shastri Non Veg Controversy