'পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছে। কিন্তু বিরোধীরা এমন অবস্থায় যে পাগড়ী বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধে কে জিতবে সেটা নিশ্চিত আছে। জনতা পেছনে তাকাতে তৈরি নয়। নতুন বাংলা গড়ার জন্য বিজেপিকেই জেতাবে।' নন্দীগ্রাম ও রেজিনগর রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের আগেই ফলাফল জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, রেজিনগরের মানুষও ভাবুক। হুমায়ুন কবির কি বাবরি মসজিদ বানিয়ে দিয়েছেন ? ইলেকশন স্টান্ট ছিল। ওখানকার মানুষ কতবার বোকা হবে ?' অন্যদিকে পুজোর পরে রাজ্যে বাস ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, 'বাস ও লোকাল ট্রেনের ভাড়া বহু বছর বাড়েনি। মানুষ খরচা করতে চান, তাদের সুবিধা দিতে হবে। সুবিধাদ দিয়ে বাসের ভাড়া বাড়াতে হবে। বাড়ানোর দরকারও আছে। না হলে রেভিনিউ কোথা থেকে আসবে।'
Bengal Minister Dilip Ghosh Reaction On Local Train and Bus Fare Hike After Durga Puja 2026