বিধায়ক হিসেবে শপথ নিয়েই সবুজায়নে জোর সায়ন্তিকার। তবে শুধু বৃক্ষ রোপনই নয়, গাছের রক্ষণাবেক্ষণের জন্য পুরস্কারও ঘোষণা করলেন তিনি। উদ্যোগের নাম দিয়েছেন 'তরুস্তুতি'। এদিন সাংবাদিক বৈঠক করে বিরোধিতা জানান, “রাজ্য সরকারের বনদপ্তরের তরফে প্রতিটি বিধানসভা এলাকায় বৃক্ষরোপন করতে প্রত্যেক বিধায়ককে ১০০০ করে গাছ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখান থেকে বরানগরের প্রতিটি ক্লাবকে আমরা পাঁচটি করে চারা গাছ। ক্লাব ঠিক করবে সেই কাজ কোথায় লাগানো হবে। তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, তার রক্ষণাবেক্ষণও করতে হবে। যদিও কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তা বিধায়িকার নিযুক্ত বিশেষজ্ঞরা ঠিক করে দেবেন। এবং এক বছর পর যে তিনটি ক্লাব সবচেয়ে সুন্দর ভাবে রক্ষণাবেক্ষণ করবে তাদের ২৫ হাজার টাকা, এবং আরও তিনটি ক্লাবকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।”