Advertisement

কলকাতায় 'গান্ধীগিরি'-তে নামছে Pradesh Congress, লাঠিচার্জ করলেও পুলিশকে গোলাপ দেবেন Subhankar Sarkar রা

২১ জুলাই শহিদ মিনারমুখী কর্মসূচিতে কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছিল। তারই প্রতিবাদে কাল বুধবার কলকাতায় লালবাজার অভিযানের ডাক দিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, এই আইন অমান্যের প্রধান অস্ত্র 'গান্ধীগিরি'। শুভঙ্কর সরকারের কথায়, 'কর্মীরা ব্যারিকেড ভাঙবেন না বা সংঘর্ষে জড়াবেন না। পরিবর্তে, পুলিশ লাঠিচার্জ করলেও প্রতিবাদকারীরা পুলিশকর্মীদের হাতে গোলাপ ফুল ও চকোলেট তুলে দিয়ে অহিংস উপায়ে প্রতিবাদ জানাবেন।'

West Bengal Pradesh Congress President Shri Subhankar Sarkar Announces Lalbazar Abhijan On 05 August

Advertisement
POST A COMMENT