Advertisement
লাইফস্টাইল

Identify Sweet Watermelon: তরমুজ মিষ্টি কি না বুঝবেন কীভাবে? কেনার আগেই জানুন

শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য সেরার সেরা একটি ফল হল তরমুজ
  • 1/8

গরম পড়ছে। বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। আর এমন পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখতে হবে। এমন খাবার খেতে হবে যাতে দেহে জলের ঘাটতি মিটে যায়। আর গরমে শরীরে জলের ঘাটতি মেটানোর জন্য সেরার সেরা একটি ফল হল তরমুজ। 

আসলে গরমের সেরা ফল হল তরমুজ
  • 2/8

আসলে তরমুজে রয়েছে জলের ভাণ্ডার। পাশাপাশি এটিতে ভিটামিন, খনিজও উপস্থিত ভরপুর পরিমাণে। তাই নিয়মিত খেতে হবে তরমুজ। 

তরমুজ পানসে হলে খেতে ভাল লাগে না
  • 3/8

যদিও তরমুজ পানসে হলে খেতে ভাল লাগে না। তাই এমন তরমুজ কিনতে হবে, যেটা স্বাদে মিষ্টি। নইলে টাকাই নষ্ট হবে। খেতে ভাল লাগবে না।

Advertisement
মিষ্টি তরমুজ কিনে নেওয়ার পদ্ধতি জানান হল
  • 4/8

তাই আর সময় নষ্ট নয়। এই নিবন্ধ মিষ্টি তরমুজ কিনে নেওয়ার পদ্ধতি জানান হল। এই নিয়ম মেনে কিনলেই টাকা বেঁচে যাবে।

দোকানদার তরমুজ বাজিয়ে দেখেন
  • 5/8

অনেকেই দেখছেন যে দোকানদার তরমুজ বাজিয়ে দেখেন। আর এটা ফলটি চেনার অন্যতম সেরা ট্রিক। এক্ষেত্রে একহাতে ফলটি ধরুন। অন্য হাত দিয়ে টোকা দিন। 

টোকা মারার পর যদি ফাঁকা আওয়াজ পান
  • 6/8

টোকা মারার পর যদি ফাঁকা আওয়াজ পান, তাহলে বুঝবেন মিষ্টি রয়েছে তরমুজ। এতে ভাল পরিমাণে জল রয়েছে। এটা তাজা।

তরমুজের ডাঁটির জায়গাটা দেখে নেওয়া খুবই জরুরি
  • 7/8

তরমুজের ডাঁটির জায়গাটা দেখে নেওয়া খুবই জরুরি। এই জায়গাটা হলুদ থাকবে বুঝবেন এটি পেকে গিয়েছে।

Advertisement
এছাড়া তরমুজ হাতে নিয়ে শুঁকে দেখুন
  • 8/8

এছাড়া তরমুজ হাতে নিয়ে শুঁকে দেখুন। তরমুজ তাজা এবং মিষ্টি হলে সুগন্ধ বেরবে। তাই এই ট্রিকটাও ব্যবহার করুন। 
 

Advertisement