Advertisement
লাইফস্টাইল

Mushroom Noodles Recipe: সুস্বাদুর পাশাপাশি নুডলস হতে পারে স্বাস্থ্যকরও, এভাবে বানা মাশরুম চাউ

এগ চাউমিন
  • 1/8

ছুটির বিকেলের জলখাবার হোক বা অফিসের টিফিন, এক থালা ধোঁয়া ওঠা নুডলস ছোট-বড় সবারই প্রিয়। তবে সেই চেনা চিকেন বা এগ নুডলসের স্বাদে যদি একঘেয়েমি চলে আসে, তবে আপনার রসনাতৃপ্তিতে নতুন মাত্রা যোগ করতে পারে ‘মাশরুম নুডলস’। 

এগ চাউমিন
  • 2/8

মাশরুমের প্রোটিন আর মশলাদার নুডলসের এই যুগলবন্দি স্বাস্থ্যের নিরিখেও অত্যন্ত উপযোগী। নামী রেস্তোরাঁর মতো ঝরঝরে ও সুস্বাদু মাশরুম নুডলস এখন খুব কম সময়েই নিজের রান্নাঘরে বানিয়ে ফেলা সম্ভব। চৈত্র শেষের এই দিনগুলিতে ডিনারে একটু অন্যরকম স্বাদের খোঁজ যারা করছেন, তাঁদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ।

এগ চাউমিন
  • 3/8

এই মুখরোচক পদটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে ৩০০ গ্রাম নুডলস, ২০০ গ্রাম স্লাইস করা বাটন মাশরুম, পেঁয়াজকুচি, লম্বাটে করে কাটা গাজর ও ক্যাপসিকাম। 

Advertisement
এগ চাউমিন
  • 4/8

স্বাদ বাড়াতে আদা-রসুন কুচি, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো এবং সয়া সস, গ্রিন চিলি সস ও ভিনিগার মজুত রাখা প্রয়োজন। রান্নার শুরুতে ফুটন্ত জলে নুন ও সামান্য তেল দিয়ে নুডলস ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে। 

এগ চাউমিন
  • 5/8

এরপর জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিলে নুডলস হবে একদম ঝরঝরে। কড়াইতে সাদা তেল গরম করে প্রথমে মাশরুমগুলো চড়া আঁচে দু-মিনিট ভেজে তুলে রাখা এই রান্নার অন্যতম প্রধান কৌশল।

এগ চাউমিন
  • 6/8

এরপর ওই তেলেই আদা-রসুন ও লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, গাজর ও ক্যাপসিকাম হালকা করে ভেজে নিতে হবে। মনে রাখবেন, সবজি খুব বেশি নরম না করে একটু কুড়কুড়ে রাখলে খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায়। এবার সেদ্ধ নুডলস ও আগে থেকে ভেজে রাখা মাশরুম কড়াইতে দিয়ে সবকটি সস, নুন ও গোলমরিচ ছড়িয়ে দিতে হবে। 

 

এগ চাউমিন
  • 7/8

সবশেষে আঁচ বাড়িয়ে ২-৩ মিনিট ভালো করে টস করে ওপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি গরম গরম মাশরুম নুডলস। প্রতিটি গৃহস্থালিতে এখন এই স্বাস্থ্যকর ফিউশন খাবারের জনপ্রিয়তা বাড়ছে।

Advertisement
এগ চাউমিন
  • 8/8
Advertisement