
অনেকেই দুপুরে ভাত ঘুম দেন। লাঞ্চ করে ঘুমালেই তাঁদের মন থাকে ভাল। নইলে শরীরটা কেমন কেমন করে। হৃদয়ে বাসা করে বিস্বাদ।

যদিও মাখায় রাখতে হবে যে দুপুরে ভাত ঘুম দেওয়া একবারেই ভাল কিছু নয়। এটা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। এর জন্য স্বাস্থ্যের হাল বিগড়ে যেতে পারে।

তাই যেভাবেই হোক দুপুরে ঘুমানোর একাধিক ক্ষতিকর দিক সম্পর্কে জেনে নিন। আশা করছি, তাহলেই আপনি সতর্ক হবেন। এই ভুলটা রোজ রোজ করবেন না।

দুপুরে ঘুমালে রাতে জেগে কাটাতে হতে পারে। অনেক রাতে পেতে পারে ঘুম। এমনকী ঘুম না আসতেও পারে চোখে। তাই সাবধান হন।

অনেক সময় দুপুরে ঘুমালে সন্ধের পর কাজে মন না লাগতে পারে। ল্যাথার্জি পিছু নিতে পারে। অলসভাবে কাটতে পারে সময়টা। তাই দুপুরে ঘুমানোর অভ্যাস ছাড়ুন।

গবেষণায় দেখা গিয়েছে, দুপুরে ঘুমালে অবসাদ বৃদ্ধি পেতে পারে। এমনকী পিছু নিতে পারে উৎকণ্ঠার মতো সমস্যা। সুতরাং সাবধান হন।

দুপুরে ঘুমালে বিপাকের হার বিগড়ে যেতে পারে। যার ফলে হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। সুতরাং সাবধান হন।

এছাড়া দেখা গিয়েছে যে দুপুরে ঘুমালে ডায়েবিটিসের আশঙ্কা বাড়ে পারে। এমনকী হার্টের ক্ষতি হতে পারে। তাই সাবধান হন।

একান্তই শুতে হলে ১০ থেকে ১৫ মিনিট ঘুমান। তাতেই সব ধরনের সমস্যা থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। আপনি থাকবেন সুস্থ।