Advertisement
লাইফস্টাইল

Health Risks of Biscuits: একাধিক বিস্কুট খাওয়ার অভ্যাস, শরীরের যে ৫ ক্ষতি করছেন জানেন?

অনেকেই নিয়মিত বিস্কুট খান
  • 1/9

অনেকেই নিয়মিত বিস্কুট খান। খিদে পেলেই এই খাবার খেয়েই তাঁরা সামাল দেন। এটাই তাঁদের গো-টু ফুড। তাই সবসময়ই তাঁদের কাছে বিস্কুট রেডিই থাকে। খিদে পেলেই তা মুখে চালান হয়ে যায়।

বিস্কুট খাওয়া কোনও কাজের কথা নয়
  • 2/9

যদিও মাথায় রাখতে হবে যে নিয়মিত বিস্কুট খাওয়া কোনও কাজের কথা নয়। এই কারণে শরীরের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
 

একাধিক বিস্কুট খেলে আবার কী কী ক্ষতি হতে পারে শরীরের?
  • 3/9

এখন আপনি প্রশ্ন করতেই পারেন, একাধিক বিস্কুট খেলে আবার কী কী ক্ষতি হতে পারে শরীরের? আর সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি।

Advertisement
বিস্কুট খেলে সবার প্রথমে ওজন বেড়ে যেতে পারে
  • 4/9

আসলে বিস্কুট খেলে সবার প্রথমে ওজন বেড়ে যেতে পারে। কারণ, এতে ময়দা এবং তেল দুইই রয়েছে। তাই বিস্কুট খেলে ওজন বাড়ার আশঙ্কা রয়েছে।

বিস্কুটে প্রচুর নুন থাকে
  • 5/9

বিস্কুটে প্রচুর নুন থাকে। তাই এটা খেলে প্রেশার বৃদ্ধির আশঙ্কা রয়েছে অনেকটাই বেশি। তাই বিপি বাড়লে খাবেন না বিস্কুট। 
 

সুগার লেভেল বাড়তে পারে প্রতিদিন একাধিক বিস্কুট খেলে
  • 6/9

সুগার লেভেল বাড়তে পারে প্রতিদিন একাধিক বিস্কুট খেলে। কারণ, অধিকাংশ বিস্কুটেই মেশানো থাকে মিষ্টি। আর সেটা শরীরের জন্য একবারেই ভাল নয়।

বিস্কুট হার্টের জন্যও খুব খারাপ
  • 7/9

বিস্কুট হার্টের জন্যও খুব খারাপ। এটি সুগার, প্রেশার এবং কোলেস্টেরল বাড়াতে পারে। তাই হৃৎপিণ্ড সুস্থ রাখতে চাইছে খাবেন না বিস্কুট। 

Advertisement
বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে
  • 8/9

বিস্কুট তৈরি হয় ময়দা দিয়ে। তাই নিয়মিত বিস্কুট খেলে পেটের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে গ্যাস, অ্য়াসিডিটি। সুতরাং সাবধান হন। 
 

দিনে এক থেকে দুটো বিস্কুট খাওয়া কোনও সমস্যা নয়
  • 9/9

পরিশেষে বলি, দিনে এক থেকে দুটো বিস্কুট খাওয়া কোনও সমস্যা নয়। তবে ৫-১০ বিস্কুট মিষ্টি বা নোনতা বিস্কুট খেলে অবশ্যই সাবধান হতে হবে। নইলে বিপদ হতে পারে।

Advertisement