Advertisement
লাইফস্টাইল

Migraine Pain Relief: চুটকিতে মাইগ্রেন কমানোর টোটকা, পেইনকিলার খেতে হবে না

অনেকেই মাইগ্রেনের ব্যথায় খুব ভোগেন
  • 1/8

অনেকেই মাইগ্রেনের ব্যথায় খুব ভোগেন। তাঁদের যখন তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন আর কিছুই ভাল লাগে না। কাজ থেকে উঠে যায় মন।
 

 বেশিরভাগ মানুষই খেয়ে নেন পেইনকিলার
  • 2/8

এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই খেয়ে নেন পেইনকিলার। যদিও মাথায় রাখতে হবে যে রোজ রোজ পেইনকিলার খাওয়া কিন্তু কোনও কাজের কথা নয়। এতে শরীরের ক্ষতি হতে পারে। 

কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চলার চেষ্টা করুন
  • 3/8

তাই এখন থেকে মাইগ্রেনের ব্যথা হলে পেইনকিলার নয়, বরং কয়েকটি ঘরোয়া টোটকা মেনে চলার চেষ্টা করুন। তাহলেই ব্যথা কমবে। আর সেই সব টোটকা সম্পর্কে জানান হল-

Advertisement
সবার প্রথমে একটু চা খেয়ে নিতে পারেন
  • 4/8

সবার প্রথমে একটু চা খেয়ে নিতে পারেন। এছাড়া চাইলে কফি পানও করা যায়। তাতেই ব্যথা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন।

চেষ্টা করুন একটু শুয়ে পড়ার
  • 5/8

চেষ্টা করুন একটু শুয়ে পড়ার। মাত্র ১ ঘণ্টা ঘুমিয়ে নিলেও মাইগ্রেনের ব্যথা কমে যাবে। এক্ষেত্রে কোনও অন্ধকার ঘরে শুয়ে পড়লে বেশি উপকার পাবেন।

অল্প অল্প করে জলপান শুরু করুন
  • 6/8

অল্প অল্প করে জলপান শুরু করুন। দেখা গিয়েছে যে নিয়মিত জলপান করলেই অনায়াসে মাইগ্রেনের সমস্যা বাগে চলে আসে। 

 আদা খেতে শুরু করুন
  • 7/8

আদা খেতে শুরু করুন। এর অ্যান্টিইনফ্লামেটরি গুণে ব্যথা কমবে। পাশাপাশি মাইগ্রেনের সময় বমি বমি ভাবও উধাও হবে।

Advertisement
কাউকে একটু মাথাটা ম্যাসাজ করে দিতে বলুন
  • 8/8

কাউকে একটু মাথাটা ম্যাসাজ করে দিতে বলুন। তাহলেও দেখবেন আরাম পাবেন। কমবে ব্যথা-যন্ত্রণা। সুতরাং চিন্তার কিছুই নেই।

Advertisement