
রাতের খাবার আমরা সবাই মোটামুটি খাই। কিন্তু সেটা খাওয়ার সঠিক সময় সম্পর্কে কোনও খবরই রাখি না। আর সেই কারণেই বিপদ বাড়ে। শরীর খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

বেশি রাত করে ডিনার করলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো বিরাট সমস্যা। এমনকী ওজন বৃদ্ধি পেতে পারে।

তাই আর সময় নষ্ট না করে জেনে নিন ঠিক কখন করে ফেলা উচিত ডিনার। সেই মতো ডিনার শেষ করে নিন। তাহলেই সুস্থ থাকবেন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রাতে ৮টার মধ্যে ডিনার সেরে ফেলা উচিত। এর থেকে দেরি করা উচিত নয়। নইলে শরীরের হাল বিগড়ে যেতে সময় লাগবে না।

সবথেকে দেরি হলে রাত ৯টার মধ্যে খেয়ে ফেলবেন। এর বেশি দেরি করবেন না। তাতে বিপদ বাড়তে পারে।

রাতে অবশ্যই ডায়েটে রাখবেন হালকা খাবার। সারাদিনের সবথেকে কম খাবার এই সময়ই খেতে হবে। তাহলেই সুস্থ থাকবেন।

রাতে খান দই। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে ভাল পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। তাই এটি খেলে পেট থাকবে ভাল।

ডায়েটে রাখতে হবে স্যালাড। গাজর, শসা ও পেঁয়াজ রাখতে হবে। এগুলি পেট ভরিয়ে রাখবে। পাশাপাশি জোগান দেবে ভিটামিন ও খনিজের।যার ফলে সুস্থ থাকবে শরীর।