Best Anti Aging Serum: বয়স বাড়লেও বুড়িয়ে যাবেন না, টানটান ত্বকের জন্য এটাই বেস্ট অ্যান্টি এজিং সিরাম

এই সিরাম ত্বকের জন্য মহাষৌধির চেয়ে কম নয়! অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ত্বকের বর্ণ এবং টেক্সচার মেরামত করে। ত্বককে হাইড্রেটেড রাখে। বার্ধক্যের লক্ষণগুলি কমাতে থাকে।

Advertisement
বয়স বাড়লেও বুড়িয়ে যাবেন না, টানটান ত্বকের জন্য এটাই বেস্ট অ্যান্টি এজিং সিরামত্বকের জন্য উপকারি ভিটামিন সি।
হাইলাইটস
  • ভিটামিন সি-র হাজারো গুণ।
  • ত্বকের জন্য সেরা ভিটামিন সি।
  • ত্বকে বুড়িয়ে যেতে দেয় না।

দাগহীন, উজ্জ্বল ত্বক কে না চান! এজন্য কম চেষ্টা করেন না। নানা ধরনের বাজার চলতি সিরাম, ক্রিম ব্যবহার করেন বহু মানুষ। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত দরকারি যৌগ। এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আমরা শুধুমাত্র খাবার থেকে পাই। আবার কিছু আছে যা খাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ত্বকেও ব্যবহার করা যায়। এর মধ্যে একটি হল ভিটামিন সি। ভিটামিন সি এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা বিবিধ ফলে পাওয়া যায়া। বাজারে ভিটামিন সি সিরাম এবং ক্রিমও ব্যবহার করেন অনেকে।

ভিটামিন সি ত্বকের জন্য মহাষৌধির চেয়ে কম নয়! অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ত্বকের বর্ণ এবং টেক্সচার মেরামত করে। ত্বককে হাইড্রেটেড রাখে। বার্ধক্যের লক্ষণগুলি কমাতে থাকে। সাইট্রাস ফল এবং সবজি থেকে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া এখন একাধিক সংস্থার ভিটামিন সি সিরামও মেলে বাজারে। 

ভিটামিন সি-র উপকারিতা 

ভিটামিন সি খাওয়ার চেয়ে ত্বকে সরাসরি লাগালে বেশি উপকারী। ত্বকের খেয়াল রাখতে রুটিনে ভিটামিন সি নিয়মিত ব্যবহার করা উচিত। কেবল ত্বকের বর্ণকে ঠিক করে তাই নয়, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও রক্ষা করে।

ভিটামিন সি ত্বকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পাশাপাশি হৃদরোগও এড়ানো যায়।

ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। রক্ত, শরীরের তরল, কোষ এবং টিস্যুতেও পাওয়া যায়।

ভিটামিন সি শরীরের এনজাইম, অণু এবং জটিল যৌগ যেমন প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড (ডিএনএ এবং আরএনএ) রক্ষা করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্ট পুনরুদ্ধার করতেও সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি বিশেষ করে, ভিটামিন ই অক্সিডাইজড হওয়ার আগে ভিটামিন সি আটকে দেয়। ভিটামিন ইলেক্ট্রন ডোনার। যা ভিটামিন ই-কে অক্সিডাইজ হতে বাধা দেয়।

কীভাবে ত্বকে ভিটামিন সি ব্যবহার করবেন?

সর্বোত্তম ফলের জন্য দিনে ১ থেকে ২ বার ত্বকে ভিটামিন সি ব্যবহার করা উপকারী হতে পারে। সকালে এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন। তবে মনে রাখা উচিত, সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে ত্বকে ভিটামিন সি লাগালে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর রাতে ত্বকে ভিটামিন সি লাগানোর পরে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।

Advertisement

আরও পড়ুন- ওজন কমাতে কী করবেন? সভার মাঝেই ১২৫ কেজির নেতাকে টিপস মমতার
 

POST A COMMENT
Advertisement