Covid 19 থেকে সেরে কী খেলে মুখের স্বাদ ফিরবে? জানুন চিকিৎসকের পরামর্শ

কোভিড-১৯ মারণ রোগের একটা খুব পরিচিত উপসর্গ বা ফল স্বাদ ও গন্ধহীন (Taste and Smell)  হয়ে যাওয়া। সেরে উঠে কীভাবে স্বাদ ফিরে পাবেন? এবিষয়ে পরামর্শ দিলেন ডাঃ জেনিফার প্রভু।

Advertisement
Covid 19-মুক্তর পর কোন খাবার মুখের স্বাদ ফেরাবে?কোভিডের পর স্বাদ ফিরে পাওয়ার পরামর্শ দিলেন ডাঃ জেনিফার প্রভু
হাইলাইটস
  • কোভিড ১৯- র একটা খুব পরিচিত উপসর্গ বা ফল স্বাদ ও গন্ধহীন হওয়া।
  • এটি রোগীদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে।
  • চিকিৎসক জানালেন, কোন খাবারগুলি খেলে স্বাদ ফিরিয়ে আনা সম্ভব।

 কোভিড-১৯ (Covid -19) অতিমারীর জন্য, গত এক বছর ধরে বিশ্বব্যাপী মানুষেরা ভীত। বর্তমানে কারও আর অজানা নেই যে এই মারণ রোগের একটা খুব পরিচিত উপসর্গ  বা ফল স্বাদ ও গন্ধহীন (Taste and Smell)  হয়ে যাওয়া। কারও ক্ষেত্রে যে কোনও একটি, তো কারও ক্ষেত্রে উভয় সমস্যাই দেখা দিতে পারে। আমেরিকার একটি প্রধান ম্যাগাজিন অনুসারে, প্রায় ষাট লক্ষ কোভিড আক্রান্ত হালকা থেকে মাঝারি সংক্রমণ হয়েছে এইরূপ আক্রান্তদের মধ্যে ৮৬ শতাংশ রোগীর গন্ধ ও স্বাদ নিয়ে সমস্যা রয়েছে।

চিকিৎসক, পুষ্টিবিদ এবং থেরাপিস্টরা ইতিমধ্যে দুর্বল স্বাদ কোরক বা ঘ্রাণ কীভাবে ফিরিয়া আনা যায়, সে বিষয়ে নানা তথ্য দিয়েছেন। কোভিড-১৯ থেকে সেরে উঠে কীভাবে স্বাদ ফিরে পাবেন? এবিষয়ে পরামর্শ দিলেন, সিরসি হেলথ প্রাইভেট লিমিটেডের (Circee Health Pvt. Ltd.) সহ-প্রতিষ্ঠাতা  ও সিইও এবং ইন্টারনাল মেডিসিন এবং শিশুরোগ-চিকিৎসায় ডবল বোর্ড-সার্টিফাইড ডাঃ জেনিফার প্রভু (Dr. Jennifer Prabhu)।  

আরও পড়ুন: ডায়বেটিস রোগীরা এই ৫ উপসর্গ অবহেলা করলেই ঝুঁকি বাড়বে! 

চিকিৎসক,শেয়ার করলেন কয়েকটি খাবারের রেসিপি, যেগুলি একাধারে যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ, সেই সঙ্গে সহজে আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনতে পারে।  

চিকপি মিসো লেমন ন্যুডল স্যুপ (Chickpea Miso Lemon Noodle Soup)
 

উপকরণ (চারজনের পরিমাণে)

* অলিভ ওয়েল - ১ টেবিলচামচ 
* পেয়াজ - ১ টা ছোট (কুচো করে কাটা)
* রসুন- ৪ কোয়া (সূক্ষ্মভাবে কাটা)
* ভেজিটেবিল স্টু বা ব্রথ - ৫ কাপ জল + ৫ চামচ ব্রথ পাউডারের
* সিদ্ধ ছোলা - ১.৫ কাপ 
* পাস্তা- ১.২ কাপ
* লেবুর রস - একটি গোটা লেবুর
* মিসো - ২ টেবিল চামচ 
* নুন ও গোলমরিচ গুঁড়ো- স্বাদ অনুসারে

পদ্ধতি:

* প্রথমে অল্প আঁচে মাঝারি আকারের পাত্রে তেল গরম করুন।
* এক চিমটি নুন দিয়ে পেঁয়াজ ও রসুন হালকা নেড়ে নিন। 
* ভেজিটেবিল স্টক বা ব্রথ দিয়ে ২০-৩০ মিনিটের জন্য সিদ্ধ করুন।
* সিদ্ধ ছোলা এবং পাস্তা যোগ করুন এবং নরম হওয়া পর্যন্ত প্রায় ১০ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে নিন।
* এবার মিসো যোগ করে অনবরত নাড়তে থাকুন যাতে মণ্ড না তৈরি হয়।
* লেবুর রস, স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো দিন।
* গ্যাস বন্ধ করে পরিবেশন করুন। ইচ্ছে হলে ওপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিতে পারেন।

Advertisement

আরও পড়ুন: Covid-19 থেকে সেরে উঠে কীভাবে স্বাদ-গন্ধ ফিরে পাবেন? জানুন চিকিৎসকের পরামর্শ 

ভেগান ম্যাক্সিকান চকোলেট ব্রেকফাস্ট স্মুদি (Vegan Mexican Chocolate Smoothie)

উপকরণ ( ১ জনের মাপের)

* ওটস- ১/২ কাপ 
* দুধ - ১ কাপ
* কোকো পাউডার বা চকোলেট সিরাপ- ১ টেবিল চামচ 
* দারুচিনি গুঁড়ো- সামান্য 
* লঙ্কার গুঁড়ো - ১/৪ টেবিল চামচ 
*  চিনি/মধু বা গুড় - স্বাদ অনুসারে
* কলা- ১টা কমপক্ষে ৬ ঘন্টা হিমায়িত

প্রণালী

* একটি পাত্রে কলা ব্যতীত সমস্ত উপাদান একত্রিত করে ঠাণ্ডা জায়গায় সারা রাত রাখুন।
* পরের দিন সকালে কলা এবং উপরের মিশ্রণটি একসঙ্গে গ্রাইন্ড করে নিন।
* সুন্দর করে গ্লাসে পরিবেশন করুন। 

 

POST A COMMENT
Advertisement