জিরের উপকারিতা গোটা জিরে বা জিরে গুঁড়ো রান্নার কাজে লাগে। মশলা হিসেবে ব্যবহার করা হয়। তবে সকালে বা রাতেও জিরে খাওয়া বেশ উপকারি। জিরে জল নিয়মিত খেলে স্বাস্থ্য ভালো থাকে। আসুন দেখে নিই জিরে বা জিরে-জলের কী কী উপকারিতা।
১) জিরেতে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগপ্রতিরোধে বিশেষভাবে কার্যকর। জিরেতে ভিটামিন-এ ও সি আছে।
২) থাইমন নামে একপ্রকার উপাদান থাকে জিরেতে। যা অ্যাসিডিটি, এনজাইম ও পিত্তথলির সমস্যা দূর করতে সাহায্য করে।
আরও ,পড়ুন : প্রতি মাসে পড়ুয়াদের ৫ হাজার টাকা দেবে রাজ্য, কারা-কীভাবে পাবেন?
৩) জিরে-জল পানের আরও একটি উপকারিতা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। দিনে দুবার করে জিরে জল পান করতে পারেন।
৪) জিরে জল শরীরের চর্বি নিঃসরণে ভূমিকা রাখে। এতে দেহের ওজন কমে যায়। দেহের ওজন সঠিক মাত্রায় ফিরে আসে।
৫) জিরে-জল খেলে লিভারে ক্ষতিকারক টক্সিক উপাদানও শরীর থেকে বেরিয়ে যায়। ফলে লিভারের কাজ করার ক্ষমতা বাড়ে।
আরও পড়ুন : ফল তো বটেই, পেয়ারা পাতাও করে 'মিরাক্যাল', জেনে নিন
৬) কীভাবে বানাবেন? মাঝারি আঁচে প্রথমে জল গরম করুন। জিরে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। তারপর সেই জলের সঙ্গে মধু মিশিয়ে নিন। সকাল খালি পেটে ও রাতে শোওয়ার আগে এই জিরে জল খেতে পারেন। ফল পাবেন।