খাঁটি বাঙালি খাবার খাবেন আর তাতে পোস্তর (Posto) পদ থাকবে না সেটা কী করে হয়? বাঙালি বাড়িতে রোজই দুপুরের খাবারে পোস্ত থাকবেই। আলু পোস্ত বা ঝিঙে পোস্ত, পোস্তর বড়া, রুই পোস্ত, আরও নানারকম পদ। অনেকেই আবার কিলো কিলো পোস্ত (poppy seed) কিনে বাড়িতে রেখে দেন। তবে, এখন দামের কারণে একবারে বেশি পরিমাণে পোস্ত কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যেতে পারে।
আজ আমরা জানাব যে পোস্ত কতদিন ভাল (How Long Does Poppy Seed Last) থাকে। রান্নাঘরের মুদিখানার শেল্ফে পোস্ত কীভাবে রাখলে অনেকদিন ভাল (poppy seed shelf life) থাকবে, যাতে পোকা না লাগে।
পোস্ত কতদিন ভাল থাকে?
সঠিক উত্তরটি অনেকাংশে কীভাবে রাখছেন তার উপর নির্ভর করে। সরাসরি তাপ বা সূর্যালোক থেকে দূরে একটি ঠান্ডা, অন্ধকার আলমারিতে পোস্ত রাখতে হবে। তাতে পোস্ত অনেকদিন ভাল থাকবে।
রুমের তাপমাত্রায় পোস্ত কতদিন ভাল থাকে?
সঠিকভাবে সংরক্ষণ করা হলে পোস্ত সাধারণত প্রায় ৩ থেকে ৪ বছর পর্যন্ত ভাল থাকে। বেশিদিন ভাল রাখতে, স্বাদ ভালভাবে ধরে রাখতে টাইট-ফিটিং ঢাকনা দেওয়া জারে রাখতে হবে পোস্ত।
এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলেও কি পোস্ত ব্যবহার করা নিরাপদ?
হ্যাঁ, যদি এটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং প্যাকেজটি ক্ষতিগ্রস্থ না হয়। বাণিজ্যিকভাবে প্যাকেজ করা পোস্তর প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে। তবে, ভালভাবে সংরক্ষণ করলে এর থেকেও বেশিদিন পোস্ত খাওয়া যায়।
পোস্ত কি কখনও নষ্ট হয়?
না, বাণিজ্যিকভাবে প্যাকেজ করা পোস্ত নষ্ট হয় না। তবে এটি সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ হারাতে শুরু করবে।
কীভাবে জানব সংরক্ষণ করা পোস্ত ভাল আছে কি না?
এটা জানার জন্য আপনার হাতে অল্প পরিমাণে পোস্ত নিয়ে ঘষুন, তারপরে মুখে দিয়ে স্বাদ নিন এবং গন্ধটা বুঝুন। যদি পোস্তর আসল গন্ধ না থাকে তবে ব্যবহার না করাই উচিত।