Advertisement
লাইফস্টাইল

Sandakphu Snowfall Darjeeling: পাহাড়ের রঙিন বসন্ত ঢাকল সাদা চাদরে, তুষারপাত সান্দাকফুতে; কতদিন চলবে?

সান্দাকফু ১
  • 1/11

ক্যালেন্ডারের পাতায় এখন এপ্রিল। সমতলেও শিলিগুড়ি থেকে কলকাতা ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত, তখন পাহাড়েও তুষারপাত শুরু হয়েছে।

সান্দাকফু ২
  • 2/11

সিকিমের পাশাপাশি সান্দাকফু-ফালুটেও তুষারপাত শুরু হয়েছে।

সান্দাকফু ৩
  • 3/11

সোমবার রাত থেকেই তুষারপাত শুরু হয়েছিল সিকিমে। বুধবার থেকে সান্দাকফুতেও তুষারপাত শুরু হয়েছে। 

Advertisement
সান্দাকফু ৪
  • 4/11

সাদা বরফের পুরু চাদরে ঢেকেছে ভারত-নেপাল সীমান্তের সান্দাকফু। তুষারপাত হয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ফালুটেও। বসন্তের এই মরসুমে এমন বরফ বৃষ্টির ঘটনা কার্যত বিরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সান্দাকফু ৫
  • 5/11

আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৯৩০ ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফুতে আগামী ১২ এপ্রিল পর্যন্ত বৃষ্টি ও ভারী তুষারপাত চলতে পারে। 

সান্দাকফু ৬
  • 6/11

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, রবিবার পর্যন্ত সিকিম ও দার্জিলিংয়ের উঁচু এলাকায় দুর্যোগের প্রবল সম্ভাবনা রয়েছে। তুষারপাতের জেরে পাহাড়ি পথে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকছে।

সান্দাকফু ৭
  • 7/11

তাই পর্যটকদের নিরাপত্তার খাতিরে আপাতত উঁচু এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisement
সান্দাকফু ৮
  • 8/11

অসময়ে বরফের দেখা মেলায় পর্যটন ব্যবসায়ীরা খুশি। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে পর্যটকদেরও। বরফের গোলা বানিয়ে খেলতে দেখা হয়েছে বাচ্চা থেকে বুড়ো সকলকেই।

সান্দাকফু ৯
  • 9/11

রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু জানান, মার্চ-এপ্রিল মাসে সান্দাকফুতে এমন ধারাবাহিক তুষারপাত সচরাচর দেখা যায় না। খবর পেয়ে তাই পর্যটকদের ভিড় বাড়ছে।

 

সান্দাকফু ১০
  • 10/11

তবে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। দুর্যোগের ঝুঁকি এড়াতে তাঁদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সান্দাকফু ১১
  • 11/11

আপাতত ঝোড়ো হাওয়া আর তুষারপাতের দাপটে খানিকটা থমকে শৈলশহর। দার্জিলিঙ শহরে তুষারপাত না হলেও জোলো হাওয়া ও বৃষ্টিতে কনকনে ঠান্ডা ফিরেছে আবার। ঠান্ডা সমতলেও।

Advertisement