কেতুর রাশিবদল। Ketu Gochar In Libra 2022: জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর স্থান বদল করে। এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। এই রাশি পরিবর্তন কারও জীবনে অনুকূল ফল দেয়, কারও আবার প্রতিকূল। ছায়া গ্রহ কেতু তুলা রাশিতে প্রবেশ করেছে। কেতু রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিন রাশিতে তৈরি হয়েছে ত্রিকোণ রাজযোগ। বলে রাখি, গত ১২ এপ্রিল তুলা রাশিতে প্রবেশ করেছে কেতু। বিরাজমান থাকবে ২০২৩ সাল পর্যন্ত।
মকর- কেতু গ্রহ রাশি পরিবর্তনের ফলে ব্যবসা এবং কর্মজীবনে সাফল্য পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কেতু কোষ্ঠীতে ১১ তম ঘরে প্রবেশ করেছে। যা আয় ও লাভের স্থান। অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়বে। এর পাশাপাশি ব্যবসায় ভাল লাভ হতে পারে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করতে পারেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। আটকে থাকা অর্থ পেতে পারেন। সামগ্রিকভাবে ত্রিকোণ রাজ যোগ আপনার জন্য শুভ হতে চলেছে।
কর্কট- ত্রিকোণ রাজ যোগ অত্যন্ত শুভ হতে চলেছে কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য। কেতু দেব আপনার চতুর্থ ঘরে গমন করেছেন। জ্যোতিষশাস্ত্রে এই স্থান সুখের। আপনি এই সময়ের মধ্যে সমস্ত ভোগের জিনিস পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। মাইনে বাড়তে পারে। পদোন্নতির যোগও রয়েছে। যাঁরা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। সম্পত্তি এবং যানবাহন কিনতে পারেন। এর পাশাপাশি আপনি এই সময়ে মায়ের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলায-মোকদ্দমায় সাফল্য পেতে পারেন।
কুম্ভ- কেতু গ্রহ রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কারণ কেতু দেব আপনার নবম ঘরে প্রবেশ করেছেন। যা ভাগ্যের ঘর। ভাগ্যের সমর্থন পাবেন। এছাড়া আপনি যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন। ব্যবসার জন্য ভ্রমণ করতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী হতে পারে।
আরও পড়ুন- পুজোর পর ঘুরছে মঙ্গল, সুসময় শুরু হচ্ছে ৩ রাশির, যে কোনও কাজে সাফল্য