Lucky Time Till Durga Puja: দুর্গাপুজো পর্যন্ত দারুণ সময় ৫ রাশির, দেবীর আর্শীবাদে কেরিয়ার তুঙ্গে

২০ অক্টোবর ষষ্ঠী, দেবীর বোধন। দেবীর আসা পর্যন্ত তৈরি হয়েছে শুভ যোগ। কারণ অক্টোবরেই রাশি বদল করতে চলেছে রাহু। অনেকেই মনে করেন, রাহু পাপী গ্রহ। তাই অশুভ ফল দেয়। তা কিন্তু নয়। রাহু শুভ ফলও দিতে পারে। ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দিতে পারে রাহু-কেতু।

Advertisement
দুর্গাপুজো পর্যন্ত দারুণ সময় ৫ রাশির, দেবীর আর্শীবাদে কেরিয়ার তুঙ্গে Good Time Till Durga Puja Rashifal
হাইলাইটস
  • দুর্গাপুজো পর্যন্ত লাকি সময় ৫ রাশির।
  • ৫ রাশির জন্য অক্টোবর পর্যন্ত সুসময়।

আর কটা মাস। তার পরই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। দেবী সপরিবারে আসবেন ধরাধামে। ২০ অক্টোবর ষষ্ঠী, দেবীর বোধন। দেবীর আসা পর্যন্ত তৈরি হয়েছে শুভ যোগ। কারণ অক্টোবরেই রাশি বদল করতে চলেছে রাহু। অনেকেই মনে করেন, রাহু পাপী গ্রহ। তাই অশুভ ফল দেয়। তা কিন্তু নয়। রাহু শুভ ফলও দিতে পারে। ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে দিতে পারে রাহু-কেতু। দেড় বছরে রাশি বদল করে রাহু। হাঁটে পিছনের দিকে। ৩০ অক্টোবর পর্যন্ত তাই রাহুর শুভ ফল পেতে চলেছেন একাধিক রাশির জাতক-জাতিকারা। চলুন জেনে নেওয়া যাক- 

বৃষ- অর্থলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। যে কারণে অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলে আপনি সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। দাম্পত্য ও প্রেমজীবনে সুখে থাকবেন। যে কোনও কাজে শুভ ফল পাবেন।

মিথুন-আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা। আপনার অর্থলাভ হবে। ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সবাই আপনার প্রশংসা করবে। আপনি চাকরি ও ব্যবসায় উন্নতি করবেন। ব্যবসায় লাভবান হবেন আপনি। প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান।

সিংহ- শত্রুদের উপর জয়লাভ করবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। দুর্গাপুজো পর্যন্ত আপনার হাতে টাকা আসতে থাকবে।  

আরও পড়ুন- এবার দুর্গার বাহনে অশুভ সংকেত, ৪ রাশিতে খারাপ প্রভাব

কন্যা-চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন। আয় বৃদ্ধির যোগ। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সুসময় কাটাবেন। বিবাহিত জীবন সুখী হবে। এই সময়টা কোনও আশীর্বাদের কম হবে না! এই সময়ে বিনিয়োগ করলে লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে আপনার।

Advertisement

ধনু- আটকে থাকা কাজ শেষ হতে পারে। কর্মক্ষেত্রে আপনি সম্মান পাবেন। ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আয় বৃদ্ধি হতে পারে। আপনার কাজ প্রশংসিত হবে। কাজে সাফল্য আসবে। চাকরি ও ব্যবসার জন্য সময়টি শুভ। বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। 

POST A COMMENT
Advertisement