Mid May Rashifal 2023জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব পড়ে সব রাশির উপরেই। কারও উপরে শুভ,কারও উপরে অশুভ ফল। ১৫ মে সূর্যদেব মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। সূর্য রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রাশি ভাগ্যবান হতে চলেছেন। কয়েকটি রাশির জাতক-জাতিকাদের থাকতে হবে সতর্ক। চলুন জেনে নেওয়া যাক, কোন রাশির জাতক-জাতিকারা সুসংবাদ পাবেন। কোন কোন রাশিতে থাকতে হবে সাবধানে।
মেষ - নিজেকে আত্মনিয়ন্ত্রিত রাখুন। অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। চিকিৎসা ব্যয় বাড়তে পারে। সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন।
বৃষ- মন অস্থির থাকবে। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। চাকরিতে উন্নতির পথ সুগম হবে। আয় বাড়বে। যানবাহন ও পোশাকের খরচ বাড়বে।
মিথুন- উত্থান-পতন থাকবে। ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন। অতিরিক্ত চেষ্টা করতে হবে। আয় কমে যাবে। পিতার কাছ থেকে অর্থ প্রাপ্তি হতে পারে।
কর্কট- মনে হতাশার অনুভূতি থাকবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। অতিরিক্ত খরচ হবে। বন্ধুর সাহায্যে দারুণ সুযোগ পাবেন।
সিংহ-মন অস্থির থাকবে। শিল্প বা সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়তে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন। খরচ বাড়বে। কাজে বাধা আসতে পারে।
আরও পড়ুন- দুর্গাপুজো পর্যন্ত দারুণ সময় ৫ রাশির, দেবীর আর্শীবাদে কেরিয়ার তুঙ্গে
কন্যা-মন অস্থির থাকবে। কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। চাকরিতে কাজের চাপ বাড়বে। পরিশ্রম বেশি হবে। পরিবারের সমর্থন পাবেন।
তুলা- মন অস্থির থাকবে। চাকরিতে ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। উন্নতির পথ সুগম হবে। তবে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক-মন অস্থির থাকবে। ধৈর্যের অভাব হবে। চাকরিতে পদোন্নতির সঙ্গে অবস্থানের পরিবর্তন হতে পারে। পরিবার কাছ থেকে দূরত্ব বাড়তে পারে।
আরও পড়ুন- সকালে ঘুম থেকে উঠে করুন এই ৪ কাজ, ঘরে আসবে লক্ষ্মী, সমৃদ্ধি
ধনু - শান্ত থাকুন। অহেতুক রাগ এড়িয়ে চলুন। পোশাক উপহার পেতে পারেন। খরচ বাড়বে। পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন।
মকর- মন অস্থির থাকবে। শান্ত হন। অহেতুক রাগ এড়িয়ে চলুন। চাকরিতে উন্নতির পথ সুগম হবে। তবে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। পরিশ্রম বেশি হবে।
কুম্ভ- মন খুশি থাকবে। অহেতুক রাগ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন। চেনা কারও সাহায্যে বড় সুযোগ পেতে পারেন। চাকরি বা ব্যবসায় স্থান পরিবর্তনও হতে পারে।
মীন- মন অস্থির থাকবে। অজানা আশঙ্কায় বিচলিত হতে পারেন। চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।