Shani Chandra Rashifal 2023কুম্ভ রাশিতে বিষ যোগ তৈরি করেছে শনি ও চন্দ্র। জ্যোতিষশাস্ত্রে বিষ যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিষ যোগে কয়েকটি রাশির উপর শুভ প্রভাব ফেলছে। আবার কয়েকটি রাশির উপরে পড়ছে অশুভ প্রভাব। বিষ যোগ কয়েকটি রাশির ভাগ্যকে জাগিয়ে তুলবে। আবার কয়েকটি রাশিকে সাবধান হওয়া দরকার। বিষ যোগে কোন রাশির কেমন অবস্থা হবে, সেটা জেনে নিন-
মেষ-মন খুশি থাকবে। আত্মবিশ্বাসে পূর্ণ হবে। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন।
বৃষ-আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। পারিবারিক জীবন সুখের হবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। তবে কিছু অসুবিধাও দেখা দিতে পারে।
মিথুন-উত্থান-পতন থাকবে জীবনে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি হবে। মা-বাবার সহায়তা পাবেন।
কর্কট- মন অস্থির থাকবে। মনের মধ্যে হতাশা ও অতৃপ্তি থাকবে। আয় কমবে। বাড়বে ব্যয়। পারিবারিক জীবন কষ্টদায়ক হতে পারে।
সিংহ- কথাবার্তায় মাধুর্য থাকবে। তবে ধৈর্যের অভাব হবে। কাজে অসুবিধা হতে পারে। ব্যবসার জন্য অন্য কোথাও যেতে পারেন।
কন্যা-মন অস্থির থাকবে। পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অতিরিক্ত খরচ হবে। তবে বাবার সহযোগিতা পাবেন। বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
আরও পড়ুন- ১৫ মে গ্রহের ফের, বাকি মাস সুসময় ৪ রাশির, মন অস্থির থাকবে ৫ রাশির
তুলা- হাসি-খুশি থাকবেন আপনি। আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। রাগ এড়িয়ে চলুন। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বন্ধুর সাহায্যে আয় বাড়তে পারে।
বৃশ্চিক-মনে শান্তি থাকবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ হবেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জীবনে অগ্রগতি হবে আপনার।
ধনু- নিজেকে আত্মনিয়ন্ত্রণ করুন। অহেতুক রাগ ও বিতর্ক এড়িয়ে চলুন।স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। চাকরিতে অসুবিধা হতে পারে।
আরও পড়ুন- কারও কাছ থেকে এই ৫ জিনিস নিয়ে ব্যবহার করবেন না, সঙ্গী দুর্ভাগ্য-অনটন
মকর- আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা। উচ্চপদ পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
কুম্ভ- মন অস্থির থাকবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অতিরিক্ত খরচ হবে। কোনও সম্পত্তি থেকে অর্থলাভ হতে পারে।
মীন- মন অস্থির থাকবে। আত্মবিশ্বাসের অভাব হবে। আত্মনিয়ন্ত্রণ করুন। অযথা কথা বলবেন না। পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। চাকরির জন্য বাইরে যেতে পারেন।