Shukra Gochar Good Impact: শুক্রদেবের দয়ায় অর্থংসকট থেকে মুক্তি, হাতে টাকা আসছে ৩ রাশির

১১ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে শুক্র। যে কারণে ৪টি রাশির মানুষ অর্থসংকট থেকে মুক্তি পেয়েছেন। এর পাশাপাশি এই রাশির জাতক-জাতিকারা অর্থলাভ এবং উন্নতির পথেও অগ্রসর হতে শুরু করেছেন। 

Advertisement
শুক্রদেবের দয়ায় অর্থংসকট থেকে মুক্তি, হাতে টাকা আসছে ৩ রাশির  শুক্রের গোচর।
হাইলাইটস
  • ১১ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে শুক্র।
  • যে কারণে ৩টি রাশির মানুষ অর্থসংকট থেকে মুক্তি পেয়েছেন।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই কোনও গ্রহ তার রাশি পরিবর্তন করে তখন শুভ এবং অশুভ যোগ গঠিত হয়। ১১ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে শুক্র। যে কারণে ৩টি রাশির মানুষ অর্থসংকট থেকে মুক্তি পেয়েছেন। এর পাশাপাশি এই রাশির জাতক-জাতিকারা অর্থলাভ এবং উন্নতির পথেও অগ্রসর হতে শুরু করেছেন। 

বৃষ রাশি- শুক্রের গমন আপনার জন্য উপকারী হতে চলেছে। এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। এর পাশাপাশি পুরনো যে কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন। এই সময়ে ব্যবসায় ভালো লাভ পাবেন। ব্যবসা প্রসারিত হতে পারে। পরিবারের সঙ্গে সর্বাধিক সময় কাটাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। যাঁরা ফিল্ম, মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং-এর কাজ করেন তাঁদের জন্য দারুণ সময় আসতে চলেছে।

কর্কট- কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে শুক্রের রাশি আপনার জন্য শুভ সময় এনেছে। এই রাশির সুখ ও লাভের অধিপতি শুক্র। সব ধরনের বস্তুগত সুখ পারেন। সম্পত্তি এবং গাড়ি কিনতে পারেন। হোটেল, ট্যুর ট্রাভেল এবং কাপড়ের ব্যবসা যাঁরা করেন তাঁরা লাভবান হবেন। এই সময়ে আচমকা অর্থ প্রাপ্তি হতে পারে। বিনিয়োগ থেকে লাভবান হবেন। কেরিয়ারে উন্নতির যোগ। 

সিংহ- শুক্র রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে আপনার শুভ দিন। অশুভ যোগ থেকে মুক্তি পেয়েছেন এই রাশির জাতক-জাতিকারা। শুক্র গ্রহ আপনার রাশিচক্রের চতুর্থ ঘরের অধিপতি। নতুন চাকরির অফার পেতে পারেন। এই সময়ে আপনি শেয়ার বাজারে টাকা খাটালে লাভবান হবেন। এই সময়ে আপনার কাজ এবং ব্যবসার সফল হতে পারে। বাড়বে জনপ্রিয়তা। শুধু তাই নয় বাড়বে আপনার মান-সম্মানও।

আরও পড়ুন- মঙ্গলই অমঙ্গল ৫ রাশির, আগামী ৫ মাস স্বাস্থ্য-অর্থে কোপ

 

POST A COMMENT
Advertisement