তুলসী গাছের পাশে রাখবেন না এই পাঁচ জিনিসহিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম্য প্রচুর। এই গাছকে খুবই পবিত্র বলে ধরে নেওয়া হয়। বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য। তুলসী পাতা না-থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না। আবার এই গাছে স্বয়ং লক্ষ্মীর বাস। তাই বিভিন্ন ব্রত, উৎসব, শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে। তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশেপাশে ভুলেও এই পাঁচটি জিনিস রাখবেন না। আসুন জেনে নিই কোন পাঁচটি জিনিস রাখা যাবে না।
তুলসী গাছের পাশে চটি-জুতো রাখবেন না
বাস্তু মতে, তুলসী চারার পাশে কখনও চটি-জুতো রাখতে নেই। মনে করা হয় যে লক্ষ্মীর বিশেষ প্রিয় তুলসী, তাই চটি-জুতো রাখলে তুলসীর পাশাপাশি লক্ষ্মী দেবীও রুষ্ট হন।
আরও পড়ুন: ১০০ বছর পর মীন রাশিতে ৪ মহাযোগ, ব্যবসা-চাকরিতে মালামাল হবে ৫ রাশি
তুলসী গাছের নিয়মিত পুজো
তুলসী বিষ্ণুর প্রিয়। তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয়। বাস্তু শাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনও ঝাঁটা রাখতে নেই। কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়ে অপমানিত হন।
শিবলিঙ্গ রাখতে নেই
তুলসী গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরানিক কাহিনী অনুযায়ী, পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব। তাই শিবকে কখনও তুলসীর সঙ্গে রাখতে নেই। এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ।
আরও পড়ুন: কাউকে পরোয়া করেন না, নির্ভীক ও স্পষ্টবক্তা হন এই ৩ রাশির মেয়েরা
কাঁটা গাছ
অনেকে বাড়িতে কাঁটা গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন। কিন্তু বাস্তু শাস্ত্র বলছে এমন কখনও করতে নেই। শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফলাফল লাভ করায়। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না। এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া বাঁধতে পারে। পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে।
ডাস্টবিন
হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়। তাই এর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া উচিত। আবার তুলসী গাছের পাশে কখনও ডাস্টবিন রাখতে নেই। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। পাশাপাশি পরিবারে দারিদ্র্য দেখা যায়।