Black Hawk: চালক ছাড়াই আকাশে উড়ে ইতিহাস সৃষ্টি 'আত্মনির্ভর' হেলিকপ্টারের!

Automation Helicopter: চালক ছাড়াই আকাশে উড়ল ব্ল্যাক হক হেলিকপ্টার। ভার্চুয়াল শহর তৈরি করে পরীক্ষামূলকভাবে ওড়ানো হল। পরীক্ষা সফল হয়েছে। চিন্তার ভাঁজ চিন ও রাশিয়ার।

Advertisement
চালক ছাড়াই আকাশে উড়ে ইতিহাস সৃষ্টি 'আত্মনির্ভর' হেলিকপ্টারের!চালক ছাড়া আকাশে উড়ল ব্ল্যাক হক।
হাইলাইটস
  • চালক ছাড়া আকাশে উড়ল মার্কিন কপ্টার।
  • পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল ব্ল্যাক হক।
  • পরীক্ষা সফল বলে দাবি মার্কিন সেনার।

প্রথমবার চালক ছাড়াই উড়ল আস্ত হেলিকপ্টার। স্বয়ংক্রিয় প্রযুক্তি ও আধুনিক যুদ্ধ-কৌশলে ইতিহাস সৃষ্টি করেছে মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার (Black Hawk Helicopter)। গত ৫ ফেব্রুয়ারি প্রায় মাটি থেকে ৪ হাজার ফুট উঁচুতে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিতে উড়েছে ব্ল্যাক হক। 

কাল্পনিক শহরে উড়ান 

কেন্টাকি শহরে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছিল একটি ভার্চুয়াল শহর। বড় বড় বহুতলের প্রতিরূপ ছিল। ফলে আকাশপথে নানা বাধা পেরোতে হত ব্ল্যাক হককে। সেগুলি সবই নির্বিঘ্নে পার করতে পেরেছে স্বয়ংক্রিয় ব্যবস্থা-চালিত এই যান। 

ব্ল্যাক হক ওড়ার সময় কাল্পনিক বহুতলগুলিকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। সমস্ত পরীক্ষাতেই সফল হয়েছে চালকহীন হেলিকপ্টার। প্রতিরক্ষা ক্ষেত্রে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এতে চিন ও রাশিয়ার উপর চাপ বাড়ছে। এমনিতেও মার্কিন ব্ল্যাক হকের গতিবেগ অনেক বেশি। তাছাড়া ধরা পড়ে না র‌্যা়ডারেও।

আরও পড়ুন- আগে-পিছে ধাক্কায় পৃথিবীতে আছড়ে পড়বে চাঁদ! এও কি সম্ভব?

অলিয়াস নামে মার্কিন প্রতিরক্ষা গবেষণায় ব্ল্যাক হক হেলিকপ্টারকে পরীক্ষামূলক চালক ছাড়া ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এই কর্মসূচির ম্যানেজার স্টুয়ার্ট ইয়ং জানিয়েছেন, ৩টি লক্ষ্য নিয়ে গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম লক্ষ্য- সুরক্ষা, দ্বিতীয় লক্ষ্য- দুর্ঘটনা হলে যতটা কম সম্ভব ক্ষয়ক্ষতি এবং তৃতীয় লক্ষ্য অর্থ সাশ্রয় করে হেলিকপ্টার চালানো। 

তালিবানের কাছে ব্ল্যাক হক

মার্কিন যুক্তরাষ্ট্রের দু'টি ব্ল্যাক হক হেলিকপ্টার রয়েছে তালিবানের কাছেও। আফগানিস্তান ছাড়ার আগে যুদ্ধের যন্ত্রপাতি ও কপ্টার অকেজো করে দিয়েছিল মার্কিন সেনা। তবে দু'টি ব্ল্যাক হককে সচল করতে পেরেছে তালিবরা। আফগান সেনার পাইলট নকিব হিম্মত ফেসবুকে দাবি করেছিলেন, সেনার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের দিয়ে ব্ল্যাক হক কপ্টারকে ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।           

Advertisement

আরও পড়ুন- Whatsapp-এ শীঘ্রই আসছে নয়া UI, বদলে যাবে কল করার ধরন

POST A COMMENT
Advertisement