বোলারদের বেধড়ক মার, IPL-এ মাত্র ১৬৭ বলে ৪০০ রান করে অনন্য নজির বৈভবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ অনন্য রেকর্ড ১৫ বছরের বৈভব সূর্যবংশীর। IPL-এর ইতিহাসে ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুত ৪০০ রান তোলার রেকর্ড গড়েছেন তিনি। আর সেই রান তুলেছেন মাত্র ১৬৭ বল খেলে।

Advertisement
বোলারদের বেধড়ক মার, IPL-এ  মাত্র ১৬৭ বলে ৪০০ রান করে অনন্য নজির বৈভবের vaibhav sooryavanshi
হাইলাইটস
  • ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ অনন্য রেকর্ড ১৫ বছরের বৈভব সূর্যবংশীর
  • IPL-এর ইতিহাসে ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুত ৪০০ রান তোলার রেকর্ড গড়েছেন তিনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ অনন্য রেকর্ড ১৫ বছরের বৈভব সূর্যবংশীর। IPL-এর ইতিহাসে ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুত ৪০০ রান তোলার রেকর্ড গড়েছেন তিনি। আর সেই রান তুলেছেন মাত্র ১৬৭ বল খেলে। গতকাল মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে বৈভব মাত্র ১৬ বলে ৪৩ রান করেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার ও ৫টি ছক্কায়। স্ট্রাইক রেট ২৬৮.৭৫। তারপরই দ্রুত ৪০০ রান গড়ার রেকর্ডটি সামনে আসে। 

এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। ২০১৯ সালের টুর্নামেন্টে তিনি ১৮৮ বলে ৪০০ রান করেছিলেন। 

শুধু IPL নয়, টি-২০ ক্রিকেটেও তাঁর ব্যাট আগুন ঝরাচ্ছে। এখনও পর্যন্ত ২৭টি ইনিংসে ৫১১ বল খেলে তিনি ৯৯টি ছক্কা মেরেছেন বৈভব।  খুব শিগগিরই ১০০ ছক্কার মাইলস্টোন ছুঁয়ে যাবেন। সেটা করলে বৈভব ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের রেকর্ডও ভেঙে দেবেন। তাঁর এই রেকর্ড রয়েছে ৮৪৩ বলে। 

উল্লেখ্য বৈভব আগেই ইতিহাস গড়েছেন। তিনি মাত্র ১৫ বছর ২৯ দিন বয়সে টি-২০ ক্রিকেটে ১০০০ রান করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়। IPL ২০২৬-এও তিনি ৯ ম্যাচে ৪০০ রান করে অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রেখেছেন। ফলে একাধিক রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে তাঁর। 

এবারের আইপিএল সিজনের শুরু থেকেই খুব ভালো ফর্মে বৈভব। শুরু থেকেই তিনি যথাক্রমে ৫২, ৩১, ৩৯ এবং ৭৮ রানের ইনিংস খেলেন। মাঝখানে ফর্ম হারালেও প্রত্যাবর্তন করতে বেশি সময় নেননি। শেষ তিন ইনিংসে তাঁর রান ৪৬ ও ১০৩ ও ৪৩। 

পাওয়ারপ্লেতে সূর্যবংশীর পরিসংখ্যান (IPL ২০২৬):

রান: ৩১৯ | বল: ১৩০ | আউট: ৪ | স্ট্রাইক রেট: ২৪৫.৪
চার/ছক্কা: ২৯/২৯ | বাউন্ডারি শতাংশ: ৪৪.৬%

POST A COMMENT
Advertisement