India Vs Afghanistan Series 2026: ২০২৭ বিশ্বকাপে দল থেকে বাদ পড়বেন রোহিত-বিরাট? সামনে বড় তথ্য

India Vs Afghanistan Series 2026: আগামী ৬ জুন থেকে মুল্লানপুরে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। আর হাই-প্রোফাইল ওয়ান ডে সিরিজটি শুরু হবে ১৪ জুন থেকে। এই সিরিজের দল নির্বাচন ঘিরেই এখন তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের ব্লু-প্রিন্ট মাথায় রেখে এক ঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে বড়সড় চমক দিল বিসিসিআই (BCCI)।

Advertisement
২০২৭ বিশ্বকাপে দল থেকে বাদ পড়বেন রোহিত-বিরাট? সামনে বড় তথ্যএক ঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে বড়সড় চমক দিল বিসিসিআই

India Vs Afghanistan Series 2026: আইপিএল ২০২৬-এর মেগা ফাইনালের রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় নামছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে আগামী জুন মাসে আফগানিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। খেলা হবে একটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচ। আগামী ৬ জুন থেকে মুল্লানপুরে শুরু হচ্ছে একমাত্র টেস্ট ম্যাচটি। আর হাই-প্রোফাইল ওয়ান ডে সিরিজটি শুরু হবে ১৪ জুন থেকে। এই সিরিজের দল নির্বাচন ঘিরেই এখন তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের ব্লু-প্রিন্ট মাথায় রেখে এক ঝাঁক তরুণ তুর্কিকে সুযোগ দিয়ে বড়সড় চমক দিল বিসিসিআই (BCCI)।

অধিনায়ক শুভমন, পন্থের ডানা ছাঁটল বোর্ড
আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটন তুলে দেওয়া হয়েছে তরুণ ওপেনার শুভমন গিলের হাতে। তাঁর ডেপুটি অর্থাৎ ওয়ান ডে দলের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কে এল রাহুলকে। তবে সবচেয়ে বড় চমক মিলেছে উইকেটকিপার পজিশনে। টেস্টের সহ-অধিনায়ক পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে ঋষভ পন্থকে। শুধু তাই নয়, আফগান সিরিজের ওয়ান ডে দলেও জায়গা হয়নি তাঁর। সঞ্জু স্যামসনকে উপেক্ষা করে সীমিত ওভারের ক্রিকেটে কামব্যাক ঘটিয়েছেন ঈশান কিষান। নির্বাচকদের আশা, লাল বলের ক্রিকেটে পন্থ দ্রুত নিজের চেনা ছন্দে ফিরবেন। তবে আপাতত যে পন্থের আন্তর্জাতিক কেরিয়ারে একটা কঠিন সময় চলছে, তা বলাই বাহুল্য।

রোহিত-বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্ত, অটোমেটিক চয়েস নন কেউই
দল নির্বাচনের শুরুতে নির্বাচকরা ভাবেননি ঠিকই, তবে শেষ মুহূর্তে আফগান সিরিজের ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। যদিও বিসিসিআই সূত্রের খবর, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের জন্য এই দুই সিনিয়রের জায়গা কিন্তু দলে ‘অটোমেটিক’ বা নিশ্চিত নয়। কেরিয়ারের ভবিষ্যৎ এবং ফিটনেসকে মাথায় রেখেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন নির্বাচকরা। বিশেষ করে রোহিত শর্মার ফিটনেস এবং ওয়ান ডে ক্রিকেটের ক্রমবর্ধমান শারীরিক পরিশ্রমের কথা মাথায় রেখে তিনি ২০২৭ পর্যন্ত ফিট থাকতে পারবেন কি না, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তাই রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া, উভয়ের চয়নই এখন সম্পূর্ণভাবে ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।

Advertisement

বিশ্রামে বুমরাহ-জাদেজা, সুযোগ পেলেন একঝাঁক নতুন মুখ
আইপিএল ফাইনালের ধকল এবং ক্রিকেটারদের রিকভারি টাইমকে মাথায় রেখে দুই প্রধান অস্ত্র জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে টেস্ট এবং ওয়ান ডে, দুই ফরম্যাট থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রামে থাকা বুমরাহ আগামী ইংল্যান্ড সফরে সরাসরি দলে ফিরবেন। অন্যদিকে, জাদেজা আইপিএল চলাকালীনই হালকা চোটের সমস্যায় ভুগছিলেন, তাই তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

তারুণ্যে জোর দিতে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি (যেখানে হাজির ছিলেন শিব সুন্দর দাস, অজয় রাত্রা, আর পি সিং, প্রজ্ঞান ওঝা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া) একঝাঁক নতুন মুখের ওপর ভরসা দেখিয়েছেন। ওয়ান ডে দলে প্রথমবার ডাক পেয়েছেন প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। পাশাপাশি টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পড়িক্কল, ধ্রুব জুরেল এবং প্রথমবার ডাক পাওয়া মানব সুতারকে।

আফগান সিরিজের ১৫ জনের সম্পূর্ণ ওয়ান ডে স্কোয়াডটি দেখে নিন এক নজরে
শুবমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঈশান কিষান, হার্দিক পাণ্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষ দুবে, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব এবং গুরনুর ব্রার। ওয়ান ডে-তে টপ অর্ডারের ব্যাটিং সামলানোর দায়িত্ব থাকছে রোহিত, বিরাট ও কে এল রাহুলের ওপরেই।

 

POST A COMMENT
Advertisement