
মহেন্দ্র সিং ধোনি কেন এখনও দলে নেই মহেন্দ্র সিং ধোনি? এটাই প্রশ্ন সমর্থকদের। ধোনির অপেক্ষায় থেকে থেকে তারা অতিষ্ট। কেউ কেউ তো বলছেন, কেউ কেউ তিনি নীরবে অবসর নিয়েছেন। প্রাথমিকভাবে ধোনির প্রতিযোগিতার প্রথম দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা ছিল, কিন্তু সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে।
ধোনি সিএসকে-র অনুশীলন সেশনে অংশ নিচ্ছেন এবং ব্যাটিং কোচ মাইকেল হাসি বলেছেন যে প্রাক্তন ভারতীয় অধিনায়কের উন্নতি ভালোই হচ্ছে , তবে তারা চান তিনি যেন শতভাগ ফিট থাকেন। রবিবারের ম্যাচ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল, টিম বাসে ছিলেন না ধোনি। সেই গুঞ্জন এবার সত্যি হল দল ঘোষনার পর। দেখা গেল প্রাথমিক দল তো বটেই, সাব লিস্টেও নেই মহেন্দ্র সিং ধোনির। জিটি-র বিরুদ্ধে ম্যাচের জন্য সিএসকে দলে মাত্র একটি পরিবর্তন এনেছিল, আর তা হলো উরভিল প্যাটেলের অন্তর্ভুক্তি এবং সরফরাজ খানের স্থান ইমপ্যাক্ট সাবস্টিটিউট বেঞ্চে।



টসের জন্য এসে ধোনির না থাকা নিয়ে এক্টাও শব্দ খরচ করেননি ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড। ফলে ঠিক কি অবস্থা ধোনির, তা এখনও জানা যাচ্ছে না।
হেরে গেল চেন্নাই
আট উইকেটে গুজরাতের বিরুদ্ধে হেরে গেল চেন্নাই। প[রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান করে চেন্নাই। কেউই প্রায় রান পাননি, উইকেটে দাঁড়াতে পারেননি। একমাত্র ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কেউই ৩০ রানের গন্ডি পেরতে পারেনি।
সিএসকে বনাম জিটি প্রথম একাদশ
গুজরাত টাইটানস প্লেয়িং ইলেভেন: শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুধারসন, জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, মানব সুথার
চেন্নাই সুপার কিংস প্লেয়িং ইলেভেন: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াদ (সি), উরভিল প্যাটেল, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, আকিল হোসেইন, নুর আহমেদ, আনশুল কাম্বোজ, গুরজাপনীত সিং
ইমপ্যাক্ট সাব:
গুজরাত টাইটান্স: গ্লেন ফিলিপস, অনুজ রাওয়াত, নিশান্ত সিন্ধু, রাহুল তেওয়াতিয়া, কুলবন্ত খেজরোলিয়া
চেন্নাই সুপার কিংস: রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরী, প্রশান্ত বীর, ম্যাথিউ শর্ট, সরফরাজ খান