IPL 2026 Cameron Green: 'বড্ড দেরি হয়ে গেল...' KKR-এর প্লে অফের লড়াই নিয়ে আক্ষেপ গ্রিনের

এবারের মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। আর সে কারণেই এখনও প্লে অফে যেতে হলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করতে হচ্ছে কেকেআর-কে। আর সে কথাই স্বীকার করে নিলেন তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিন। কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিনের মতে, সব ঠিকঠাক করতে গিয়ে বড্ড দেরি হয়ে গিয়েছে তাঁদের। তবে প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।

Advertisement
'বড্ড দেরি হয়ে গেল...' KKR-এর প্লে অফের লড়াই নিয়ে আক্ষেপ গ্রিনের

এবারের মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। আর সে কারণেই এখনও প্লে অফে যেতে হলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করতে হচ্ছে কেকেআর-কে। আর সে কথাই স্বীকার করে নিলেন তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিন। কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটার ক্যামেরন গ্রিনের মতে, সব ঠিকঠাক করতে গিয়ে বড্ড দেরি হয়ে গিয়েছে তাঁদের। তবে প্লে-অফের আশা ছাড়ছেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় কেকেআর-এর করা এক ভিডিওতে গ্রিন বলেন, 'সাজঘরে কারও মুখে কোনও ভয়ের কথা নেই। আমার মনে হয় দলের একটু, আমি বলব অনেকটাই সময় লাগল সব ঠিক হতে। সব ছিদ্র পূরণ করতে, সকলকে ঠিক ঠিক জায়গায় খেলাতে অনেকটা সময় লেগে গেল।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

যে কোনও মূল্যে জিততে চান ক্যামেরন গ্রিন
দলকে জেতাতে যে কোনও কাজ করতে রাজি গ্রিন। বলেছেন, 'যে কোনও জায়গায় ব্যাট করতে রাজি। দলের জন্য যেটা সুবিধা সেটাই করব। অজিঙ্ক রাহানে খুব ভাল খেলছে। অঙ্গকৃশ রঘুবংশীও তিন নম্বরে নিজেকে মানিয়ে নিয়েছে। তাই দলের ঠিক কোথায় আমার জায়গা হবে সেটা ভাবাই আসল কাজ। মনে হয় চার নম্বরেই ঠিক আছে। এখন সেটা আমরা বুঝতে পেরেছি। তাই নিজেদের দৌড়েও রাখছি।'

গুজরাতের বিরুদ্ধে ২৮ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন গ্রিন। আর সেটাই ছিল ম্যাচ জেতানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তিনি তাঁর ইনিংসে সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন রশিদ খানকে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে অজি অলরাউন্ডার বলেন, 'রশিদ খুব ভাল বোলার। আশা করি ভবিষ্যতে আরও অনেক লড়াই হবে আমাদের। আমার মনে হয় না বাকিদের চেয়ে রশিদকে ভাল খেলেছি। ওটা হয়ে গিয়েছে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে ভাল জুটি তৈরি হয়েছিল আমাদের। এই ছন্দটাই বজায় রাখতে চাই।'

Advertisement

কীভাবে প্লে অফে যেতে পারে নাইটরা?
কেকেআর এখনও প্লে অফের রাস্তা নিশ্চিত করতে পারেনি। কেকেআরের দু’টো ম্যাচ বাকি রয়েছে। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে নাইটরা। ওই দুই ম্যাচের একটাও হারলে প্লে অফের দরজা বন্ধ। দুটো ম্যাচ জিততে হবে অজিঙ্ক রাহানেদের, এবং সেটা বড় ব্যবধানে। তা সত্ত্বেও প্রথম দুই দলের মধ্যে থাকতে পারবে না নাইটরা। প্লে অফে উঠলে খেলতে হবে এলিমিনেটরে।

POST A COMMENT
Advertisement