ব্যর্থতা কাটছে না কেকেআর-এর৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট। রান রেটের অবস্থাও যে তথৈবচ তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে প্লে অফে যেতে গেলে কী করতে হবে কলকাতাকে? সেটাই এখন সমর্থকদের সামনে বড় প্রশ্ন। এখনও আটটা ম্যাচ হাতে রয়েছে। যার মধ্যে আরও একটা ম্যাচ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ক'টা ম্যাচ জিতলে শেষ চারে যেতে পারবে অজিঙ্কা রাহানের দল?
এই আটটি ম্য়াচ যদি টানা জিতে যায় নাইট রাইডার্স এখান থেকে, তাহলে তাঁদের লিগ পর্যায়ের শেষে পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১৭ তে। অর্থাৎ আট ম্য়াচ জিতলে ২ পয়েন্ট করে ১৬ পয়েন্ট ও ঝুলিতে বর্তমানে থাকা এক পয়েন্ট যোগ হবে। আর ১৭ পয়েন্ট যদি দখলে চলে আসে তবে স্বাভাবিকভাবেই প্রথম চারে জায়গা করে নেবে অজিঙ্ক রাহানের দল। যদি আট ম্য়াচের মধ্যে সাত ম্য়াচে জয় পায় কেকেআর। তবে ঝুলিতে আসবে ১৫ পয়েন্ট।
তখন হয়ত নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে নাইট শিবিরকে। এছাড়াও অন্য় দলের দিকে তাকিয়ে থাকতে হবে। তাঁদের পারফরম্য়ান্স জয়, হারের ওপর নির্ভর করবে কলকাতার ভাগ্য। যদি আর ৬টি ম্য়াচ জেতে নাইটরা, তাহলে ঝুলিতে যোগ হবে ১৩ পয়েন্ট। অঙ্কের নিরিখে এই পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলে প্রথম চারে থাকা যায়, কিন্তু এখানে অঙ্ক আরও কঠিন হয়ে যাবে।
কেকেআর আজ রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবে। এরপর তাঁদের ম্য়াচগুলো রয়েছে যথাক্রমে ২৬ এপ্রিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। এরপরের ম্য়াচগুলো ৩ মে সানরাইজার্স, ৮ মে দিল্লি ক্যাপিটালস, ১৩ মে আরসিবি, ১৬ মে গুজরাত টাইটান্স ও ২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। নিঃসন্দেহে এই ম্য়াচগুলো বেশ চ্য়ালেঞ্জিং হতে চলেছে নারাইন, বরুণদের কাছে। তার ওপর দলের বোলিং ও ব্যাটিং দুটো ডিপার্টমেন্টই যেভাবে নাকানিচোবানি খাচ্ছ ম্য়াচের পর ম্য়াচ। তবে মাথিসা পাথিরানার কেকেআর শিবিরে যোগ দেওয়া তাদের ভাগ্য ফেরাতে পারে কি না, তা দেখার এখন।