IPL 2026 KKR Play Off Chances: শেষ ম্যাচে কত ব্যবধানে জিততে হবে? KKR-এর প্লে অফের অঙ্ক বুঝে নিন

পঞ্জাবের বড় ব্যবধানে জয় সমস্যা আরও বাড়িয়ে দিল নাইটদের। প্লে অফে যেতে গেলে রবিবার আরও বড় ব্যবধানে জিততে হবে কলকাতাকে। ঘরের মাঠের সমর্থন পেলেও বড় জয় পাওয়া বেশ কঠিন। এর মধ্যেই আবার অঙ্গকৃষ রঘুবংশী দল থেকে ছিটকে গিয়েছেন। ফলে আরও সমস্যা বেড়েছে অজিঙ্কা রাহানেদের।

Advertisement
শেষ ম্যাচে কত ব্যবধানে জিততে হবে? KKR-এর প্লে অফের অঙ্ক বুঝে নিনকেকেআর

পঞ্জাবের বড় ব্যবধানে জয় সমস্যা আরও বাড়িয়ে দিল নাইটদের। প্লে অফে যেতে গেলে রবিবার আরও বড় ব্যবধানে জিততে হবে কলকাতাকে। ঘরের মাঠের সমর্থন পেলেও বড় জয় পাওয়া বেশ কঠিন। এর মধ্যেই আবার অঙ্গকৃষ রঘুবংশী দল থেকে ছিটকে গিয়েছেন। ফলে আরও সমস্যা বেড়েছে অজিঙ্কা রাহানেদের।

শেষ ম্যাচ কত বড় ব্যবধানে জিততে হবে কলকাতাকে  
২ ওভার বাকি থাকতে ম্যাচ জেতায় পঞ্জাব কিংসের নেট রান রেটও দারুণ জায়গায়। +০.৩০৯। সব মিলিয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল পঞ্জাব কিংস।

শুধু ম্যাচ বড় ব্যবধানে জিতলেই হবে না
কেকেআরের সামনে শেষ ম্যাচে নামার আগে অঙ্কটা পরিষ্কার। সেটা মেনে চললে, আর ভাগ্য় কিছুটা সঙ্গ দিলে প্লে অফের টিকিট মিলতেও পারে। যদিও সেটা ভীষণই কঠিন। কারণ, রবিবার রাতের ম্যাচে নাইটদের জিততে তো হবেই, জিততে হবে নির্দিষ্ট এক ব্যবধানে। যদি কেকেআর প্রথমে ব্যাট করে, তবে ৭৭ রানে হারাতেই হবে দিল্লিকে। আর পরে ব্যাট করলে দিল্লি যত রানের লক্ষ্যই দিক না কেন, ১২.১ ওভারে সেই রান তুলে ফেলতে হবে রিঙ্কু সিংহদের।

অঙ্ক আরও কঠিন হতে পারে নাইটদের
ধরা যাক, দিল্লি প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলেছে। কেকেআরকে ৭৩ বলে সেই রান তুলে ম্যাচ জিততে হবে। তবেই কেকেআরের নেট রান রেট পঞ্জাবের চেয়ে বেশি হবে। পয়েন্ট সমান হলেও সেক্ষেত্রে কেকেআর প্লে অফে যাবে। অবশ্য... তার জন্য রয়েছে আরও একস সমীকরণ। রবিবার বিকেলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতেই হবে রাজস্থান রয়্যালসকে। বৈভব সূর্যবংশীরা জিতে গেলে এমনিতেই কেকেআর ও পঞ্জাব - দুই দলই বিদায় নেবে। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছে যাবে রিয়ান পরাগের রাজস্থান।

কেমন হতে পারে শেষ ম্যাচে দল?
এক ঝলকে দেখে নিন কেকেআরের সম্ভাব্য একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), তেজস্বী দাহিয়া (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকুল রয়, কার্তিক ত্যাগি, বরুণ চক্রবর্তী, সৌরভ দুবে। ইমপ্যাক্ট প্লেয়ার: ফিন অ্যালেন।
 

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement