IPL 2026 KKR vs DC: KKR-এর শেষ ইডেন ম্যাচ নিয়ে মেগা প্ল্যান সিএবি-র, কী কী থাকছে দর্শকদের জন্য?

রবিবার কলকাতা নাইট রাইডার্সের শেষ হোম ম্যাচ ইডেন গার্ডেন্সে। আর সেই ম্যাচ নিয়ে অভিনব উদ্যোগ নিল সিএবি। ম্যাচের বিরতিতে লেজার শো সহ নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা আনন্দ দেবে সাধারণ দর্শকদের। কলকাতাকে প্লে অফে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। ফলে এই ম্যাচে প্রচুর দর্শক আসবেন বলে আশা করছেন সিএবি কর্তারা।   

Advertisement
KKR-এর শেষ ইডেন ম্যাচ নিয়ে মেগা প্ল্যান সিএবি-র, কী কী থাকছে দর্শকদের জন্য?ইডেন গার্ডেন্স

রবিবার কলকাতা নাইট রাইডার্সের শেষ হোম ম্যাচ ইডেন গার্ডেন্সে। আর সেই ম্যাচ নিয়ে অভিনব উদ্যোগ নিল সিএবি। ম্যাচের বিরতিতে লেজার শো সহ নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা আনন্দ দেবে সাধারণ দর্শকদের। কলকাতাকে প্লে অফে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে। ফলে এই ম্যাচে প্রচুর দর্শক আসবেন বলে আশা করছেন সিএবি কর্তারা।   

কী কী ব্যস্থা থাকছে?

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের হাইভোল্টেজ ম্যাচের বিরতিতে এক অভিনব লেজার শোয়ের আয়োজন করেছে সিএবি। প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ডের এই বিশেষ অনুষ্ঠানে মাঠের ওপর গ্রাউন্ড ম্যাপিং প্রযুক্তির সাহায্যে ইডেনের গৌরবময় ইতিহাস ও বাংলা ক্রিকেটের সোনালি মুহূর্তগুলো তুলে ধরা হবে। এই শোয়ে কপিল দেব, অ্যালান বর্ডার, জগমোহন ডালমিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণের মতো কিংবদন্তিদের প্রতি বিশেষ সম্মান জানানো হবে। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় থেকে ২০০১ সালের ঐতিহাসিক ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, আবার কেকেআরের ২০১২, ২০১৪ ও ২০২৪ সালের ট্রফি জয়ের মুহূর্তগুলোও এই কোলাজে ফুটে উঠবে। আলো ও প্রযুক্তির মেলবন্ধনে ইডেনের এই সমৃদ্ধ ইতিহাস দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। এই আয়োজন রবিবারের ম্যাচের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন আয়োজকরা।

নাইটদের প্লে অফে যাওয়া রবিবার বিকেলের রাজস্থান বনাম মুম্বই ইণ্ডিয়ান্সের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে। ওয়াংখেড়েতে রাজস্থান জিতলে আশা শেষ নাইটদের। ফলে শুধু নিজেদের ম্যাচ জেতা নয়, হার্দিক পান্ডিয়াদের উপরেও অনেকাংশে নির্ভর করছে কলকাতার প্লে অফের ভাগ্য। ফলে খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

রঘুবংশীর চোট
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বরুণের বলে উঁচু ক্যাচ তুলেছিলেন তিলক। বরুণ সেই ক্যাচ ধরেই নিয়েছিলেন প্রায়। আচমকাই উইকেটের পিছন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে বরুণকে ধাক্কা মারেন অঙ্গকৃষ। তিনি দেখেননি যে, বরুণ ক্যাচটা ধরেই ফেলেছেন। আচমকা ধাক্কায় ক্যাচ ফেলে দেন বরুণ। চোট পান অঙ্গকৃষ। সেই চোটের জন্য দিল্লি ম্যাচে খেলতে পারছেন না তিনি। শুধু তাই নয়, দল প্লে অফে পৌঁছে গেলেও এলিমেনেটরে তিনি খেলতে পারবেন না।  

Advertisement

POST A COMMENT
Advertisement