IPL 2026 KKR vs DC: চারে চার করাই লক্ষ্য KKR-এর, DC-র বিরুদ্ধে রাহানেদের দল কেমন?

শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই এই মন্ত্রেই এখন এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে পরাজয়ের ধাক্কা সমলে পরপর তিন ম্যাচ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। শুক্রবার দিল্লির মাটিতে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে এখন একটাই লক্ষণ, প্রতিটি ম্যাচকে 'ফাইনাল' ধরে লড়াই।

Advertisement
চারে চার করাই লক্ষ্য KKR-এর, DC-র বিরুদ্ধে রাহানেদের দল কেমন?

শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই এই মন্ত্রেই এখন এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে পরাজয়ের ধাক্কা সমলে পরপর তিন ম্যাচ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। শুক্রবার দিল্লির মাটিতে দিল্লি ক্যাপিট্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে কেকেআর শিবিরে এখন একটাই লক্ষণ, প্রতিটি ম্যাচকে 'ফাইনাল' ধরে লড়াই।

দলের মেন্টর তোয়েন ব্র্যাভো স্পষ্ট জানিয়েছেন, 'পয়েন্ট টেবিলে আমরা কোথায় আছি, সেটা নিয়ে খুব বেশি ভাবছি না। ড্রেসিংরুমে কোচদের বার্তা পরিষ্কার, প্রতিটা ম্যাচ শেষ ম্যাচ ভেবে খেলতে হবে।' তিনি আরও যোগ করেন, 'আমরা খুব খারাপভাবে শুরু করেছিলাম ঠিকই, কিন্তু শেষ তিনটি ম্যাচ ছবিটা বদলে দিয়েছে। টানা জয় দলকে আত্মবিশ্বাস দিয়েছে। মাঠে নামলে লক্ষ্য এখন একটাই, দলের হয়ে জয় ছিনিয়ে আনা।' 

দলের ঘুরে দাঁড়ানোর নেপথ্যে বড় ভূমিকা বোলিং বিভাগের। বিশেষ করে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের স্পিন আক্রমণ দলের পরফরমেন্সে প্রভাব ফেলেছে। ব্র্যাভোর কথায়, 'বরুণের মতো বিশ্বমানের স্পিনারদের ক্ষেত্রে ফর্মে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। তবে দল সবসময় তাঁর পাশে ছিল।' পেস বিভাগেও উন্নতির ইঙ্গিত মিলছে। ক্যামেরন গ্রীন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগীরা ছন্দে ফেরার চেষ্টা করছেন। পাথিরানাকেও প্রথম একাদশে দেখা যেতে পারে। তবে ব্যাটিং এখনও চিন্তার জায়গা। ব্রাভো স্বীকার করেন, 'এটা চিন্তার বিষয়। সমস্যাটা প্রচেষ্টার নয়, অনেক সময় ভুল শট নির্বাচন হচ্ছে। তবে আশাবাদী তিনি, 'আর একটা ভালো ম্যাচই যথেষ্ট। একবার ব্যাটাররা ছন্দে ফিরালে, এই লাইনআপকে থামানো কঠিন হবে।'

দিল্লি ক্যাপিটালস চার ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে রয়েছে। তার ঠিক পিছনেই রয়েছে কেকেআর। কেএল রাহুল ফর্মে থাকলেও দলের ধারাবাহিকতার অভাব রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে পারলেই দিল্লি জয় সম্ভব নাইটদের। 

আইপিএল ২০২৬: ডিসি বনাম কেকেআর সম্ভাব্য একাদশ
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
:ফিন অ্যালেন, অজিঙ্কা রাহানে (সি), আংক্রিশ রঘুবংশী (ডব্লিউকে), রিংকু সিং, ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, অনুকূল রায়, সুনীল নারিন, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী।

Advertisement

ইমপ্যাক্ট সাব: বৈভব অরোরা

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পথুম নিসাঙ্কা, কেএল রাহুল (ডব্লিউকে), নীতীশ রানা, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, সমীর রিজভি, অক্ষর প্যাটেল (সি), মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন।
ইমপ্যাক্ট সাব: করুণ নায়ার

POST A COMMENT
Advertisement