IPL 2026 KKR vs RR: হেরে কান্নায় ভেঙে পড়লেন সূর্যবংশী, সান্ত্বনা দিতে ছুটে এলেন KKR-এর সাপোর্ট স্টাফ

ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। এই আবেগঘন মুহূর্তে প্রতিপক্ষ দলও সংবেদনশীলতা দেখিয়েছিল। কেকেআরের সাপোর্ট স্টাফের একজন সদস্য তরুণ ক্রিকেটারের কাছে গিয়ে তাঁর পাশে বসেন এবং তাঁকে সান্ত্বনা দেন। এই দৃশ্যটি প্রতিযোগিতামূলক পরিবেশের মাঝেও ক্রিকেটের মানবিক দিকটি তুলে ধরে।

Advertisement
হেরে কান্নায় ভেঙে পড়লেন সূর্যবংশী, সান্ত্বনা দিতে ছুটে এলেন KKR-এর সাপোর্ট স্টাফবৈভব সূর্যবংশী

৬ ম্যাচ পর এবারের আইপিএল-এ প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সেই জয়ের পরে স্বাভাবিকভাবেই আনন্দে মেতে ওঠেন নাইট ক্রিকেটাররা। সেই সময়ই মাঠের ধারে একটা দৃশ্য দেখা যায়। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়েন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। এই আবেগঘন মুহূর্তে প্রতিপক্ষ দলও সংবেদনশীলতা দেখিয়েছিল। কেকেআরের সাপোর্ট স্টাফের একজন সদস্য তরুণ ক্রিকেটারের কাছে গিয়ে তাঁর পাশে বসেন এবং তাঁকে সান্ত্বনা দেন। এই দৃশ্যটি প্রতিযোগিতামূলক পরিবেশের মাঝেও ক্রিকেটের মানবিক দিকটি তুলে ধরে।

৪৬ রানের একটি ইনিংসের পরেও হার
ইডেনের প্রতিকূল পিচে নির্ভয়ে ব্যাট করে বৈভব সূর্যবংশী ২৮ বলে ৪৬ রান করেন। যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর জুটি নবম ওভারেই দলকে ৮১ রানে পৌঁছে দেয়। তবে, অর্ধশতরান থেকে চার রান দূরে তিনি আউট হয়ে গেলে রাজস্থানের ইনিংসে ছেদ পড়ে। এরপর পরপর উইকেট হারিয়ে সমস্যায় পড়তে হুয় রাজস্থানকে।

বরুণ চক্রবর্তী (৩/১৪) ও সুনীল নারিনের (২/২৬) স্পিন জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং দল ১৫৫/৯ রান সংগ্রহ করে। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর বাজে শুরু করলেও রিঙ্কু সিংয়ের অপরাজিত ৫৩ রানের ইনিংস দলকে জয়ের পথে নিয়ে যান। ছয় ম্যাচে এটি ছিল রাজস্থান রয়‍্যালসের দ্বিতীয় হার, কিন্তু তা সত্ত্বেও দলটি ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে, কেকেআর এই মরসুমে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে। 

তবে বৈভবকয়ে কান্নায় ভেঙে পড়তে দেখে অনেকেই খুব কষ্ট পেয়েছেন। আসলে ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকার দিয়ে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ঘরোয়া ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ দল ও আইপিএল-এ একাধিক দারুণ ইনিংস খেলে তিনি নিজের নাম করেছেন। শোনা যাচ্ছে, ভারতীয় দলেও তিনি সুযোগ পেতে পারেন। তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। সমর্থকরা যদিও অনেকদিন আগে থেকেই তাঁকে সিনিয়র দলে জায়গা দেওয়া নিয়ে সরব হয়েছেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement