IPL 2026 Mukesh Chowdhury: মায়ের মৃত্যু, শেষকৃত্য সেরেই মাঠে মুকেশ; সতীর্থের মনের অবস্থা বুঝে এগিয়ে গেলেন মাহি

আইপিএল-এ (IPL 2026) এখনও একটাও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আর এই আইপিএল-এর মধ্যেই সতীর্থ মুকেশ চৌধুরী হারিয়েছেন তাঁর মাকে। তবে শেষকৃত্য সম্পন্ন করেই দলের হয়ে মাঠে নেমে পড়েন চেন্নাইয়ের এই ক্রিকেটার। আর এর মধ্যেই মুকেশের পাশে থাকার বার্তা দিয়েছেন মাহি। শুধু কঠিন সময় তাঁর পাশে থাকা নয়, হাসপাতালেও গিয়েছিলেন তিনি।

Advertisement
মায়ের মৃত্যু, শেষকৃত্য সেরেই মাঠে মুকেশ; সতীর্থের মনের অবস্থা বুঝে এগিয়ে গেলেন মাহিএমএস ধোনি ও মুকেশ

আইপিএল-এ (IPL 2026) এখনও একটাও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। আর এই আইপিএল-এর মধ্যেই সতীর্থ মুকেশ চৌধুরী হারিয়েছেন তাঁর মাকে। তবে শেষকৃত্য সম্পন্ন করেই দলের হয়ে মাঠে নেমে পড়েন চেন্নাইয়ের এই ক্রিকেটার। আর এর মধ্যেই মুকেশের পাশে থাকার বার্তা দিয়েছেন মাহি। শুধু কঠিন সময় তাঁর পাশে থাকা নয়, হাসপাতালেও গিয়েছিলেন তিনি।

মায়ের প্রয়াণের পরেও মাঠে ফিরলেন মুকেশ 
প্রায় এক বছর অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন চেন্নাই সুপার কিংসের পেসার মুকেশ চৌধুরীর ( Mukesh Choudhary) মা প্রেম দেবী। মুম্বইয়ের টাটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাতৃহারা সতীর্থের পাশে থাকলেন ধোনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ শেষ হতেই রাজস্থানে নিজের বাড়িতে ফিরে যান সিএসকের ক্রিকেটার। সেখানেই দাদা রাজেশ চৌধুরীর সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন তিনি।

নিয়মিত যোগাযোগ রেখেছেন ধোনি
শোকাতুর মুকেশের (Mukesh Choudhary) সঙ্গে ধোনি শুধু নিয়মিত যোগাযোগই রাখেননি, বরং তাঁর অসুস্থ মাকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন। বড় দাদার মতোই মুকেশকে এই কঠিন পরিস্থিতিতে মানসিকভাবে পাশে শক্তি জুগিয়েছেন। শোক কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগেই মুকেশ ফের দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তবে কিছু সূত্রের দাবি, পাঞ্জাব কিংস ম্যাচের আগে তিনি ছোট বিরতি নিয়ে ফের মাঠে ফিরবেন।

পঞ্জাব কিংস ম্যাচে খেলতে পারবেন ধোনি?
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন এই তরুণ পেসার। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে তিনি দলে যোগ দিয়েছেন বলে খবর। যদিও অন্য সূত্রে জানা গিয়েছে, পারিবারিক শোক কাটিয়ে উঠতে কিছুদিনের বিরতি নিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে ফিরতে পারেন তিনি। 

পরের মরসুমে কি খেলবেন ধোনি?
সমর্থকরা কিন্তু ধোনিকে মাঠে দেখতে মরিয়া। আর সে কারণেই তাঁর জন্য অপেক্ষা বাড়ছে। মনে করা হচ্ছে, এটাই হয়ত আইপিএল-এ মাহির শেষ বছর। যদিও চেন্নাইয়ের তারকা ক্রিকেটার এখনও এ ব্যাপারে কিছুই নিজে থেকে জানানি। প্রথমত বয়সের কারণ ও তারপর একাধিক চোট আঘাতের জেরে পরের মরসুমে তাঁর খেলা নিয়ে অনেকটাই সন্দেহ রয়েছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement