মহেন্দ্র সিং ধোনিমহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এখনও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে নামেননি। আশা করা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এই ম্যাচের আগে ধোনিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উইকেটকিপিং করতে দেখা গিয়েছে। দুই দলই পাঁচ বার আইপিএল জিতেছে। ফলে এই দুই দলের লড়াইকে এল ক্লাসিকো বলা হয়। ফলে সেই ম্যাচে ধোনির মাঠে ফেরত আসা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন খেলতে পারছেন না ধোনি?
এ মরসুমের শুরু থেকেই পায়ের পেছনের পেশিতে টানের কারণে খেলতে পারেননি ধোনি। গত কয়েক মরসুমে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে দেখা গিয়েছিল। তবে এ মরসুমে আর তিনি সে রাস্তায় হাঁটেননি। পেশির টান এতটাই সমস্যায় ফেলেছে তাঁকে, যে তিনি ব্যাট হাতেও নামেননি। তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁকে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে দেখে অনেকেই আশ্বস্ত হচ্ছেন।
মাইক হাসি কী জানালেন?
গতকাল সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংস ধোনির ভিডিও শেয়ার করেন। যদিও মাইক হাসি এ ব্যাপারে কোনও তথ্য দিতে পারেননি। তিনি বলেন, 'এ ব্যাপারে আমি নিশ্চিত নই। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। রিহ্যাব করছে। ও ব্যাট করতে শুরু করেছে। সেই জন্য আমি খুশি।' তবে ধোনিকে কোথায় খেলাবে চেন্নাই, সেটাই এখন বড় প্রশ্ন। আকাশ চোপড়া এ প্রসঙ্গে জানান, 'সেক্ষেত্রে আপনাকে ধোনিকে মাঠে খেলাতে হবে। আর সেটা আপনি কীভাবে করবেন? ক্রমশই তার পক্ষে ভালো খেলা কঠিন হয়ে পড়ছে। যখন সে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নেমে তিন-চারটি বল খেলতে নামত, তখন ব্যাপারটা একটা হাসির পাত্র হয়ে গিয়েছিল এবং সংবাদমাধ্যমগুলো সেটাকে 'কী দারুণ এক ইনিংস' বলে ফলাও করে প্রচার করেছিল। অথচ ইনিংসটা মাত্র চার বল স্থায়ী হয়েছিল।'
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দারুণ রেকর্ড ধোনির
মাঞ্জরেকর আরও বলেন, 'সুতরাং এটা আর সম্ভব নয়, এবং এটি কখনোই কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না।' প্রসঙ্গত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধোনির রেকর্ড বেশ শক্তিশালী; তিনি ৪৪ টি ম্যাচ খেলে ৩৫-এর বেশি গড়ে ৭৭২ রান করেছেন। ফলে ধোনি মাঠে ফিরতে মরিয়া। যদিও মুম্বই ম্যাচেই তা হবে কিনা সেটাই এখন দেখার।