IPL Playoff Chances: এখনও প্লে-অফের টিকিট পেতে পারে KKR, কতগুলি ম্যাচ জিততে হবে রিঙ্কুদের?

প্লে অফে ওঠার ক্ষেত্রে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেলেও, এখনও লড়াইটা বেশ কঠিন। রবিবসার তাদের লড়াই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচ তো বটেই, পরপর জিতলেই খুলতে পারে দরজা। সেটা করা যে অসম্ভব নয়, সেটা মেনে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

Advertisement
এখনও প্লে-অফের টিকিট পেতে পারে KKR, কতগুলি ম্যাচ জিততে হবে রিঙ্কুদের?কলকাতা নাইট রাইডার্স

প্লে অফে ওঠার ক্ষেত্রে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরপর দুই ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেলেও, এখনও লড়াইটা বেশ কঠিন। রবিবসার তাদের লড়াই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচ তো বটেই, পরপর জিতলেই খুলতে পারে দরজা। সেটা করা যে অসম্ভব নয়, সেটা মেনে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নাইটদের তাতাতে তিনি নিজের দল প্রিটোরিয়া ক্যাপিটাল ও বিশ্বকাপে আর্জেন্টিনার উদাহরন তুলে ধরেছেন।

তাদের বাকি থাকা ম্যাচগুলির মধ্যে অন্তত ৫-৬টি ম্যাচ জিততে হবে, যা তাদের ১৫-১৭ পয়েন্টে পৌঁছাতে সাহায্য করবে। প্রধান লক্ষ্য হবে ১৭ পয়েন্ট নিশ্চিত করা, কারণ এতে সরাসরি জায়গা পাওয়া সহজ হয়। 

প্লে-অফে ওঠার সমীকরণ (পয়েন্ট অনুযায়ী):
১৭ পয়েন্ট (নিশ্চিত): বাকি ৬টি ম্যাচের সবকটিতে জিতলে বা ৫টি জয় ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ১৭ পয়েন্ট হবে, যা প্লে-অফের টিকিট পাকা করে দেবে। 

১৫ পয়েন্ট (কিছুটা চাপ হতে পারে): বাকি ৬টির মধ্যে ৫টি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট হবে। এই ক্ষেত্রে নেট রান রেট (NRR) ভালো থাকতে হবে এবং অন্যান্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

১৩ পয়েন্ট (অসম্ভব): বাকি ৬টি ম্যাচের মধ্যে ৪টি জিতলে ১৩ পয়েন্ট হবে, যা খুব কম সম্ভাবনাময় 

লাগাতার জয় ছাড়া উপায় নেই 
দলের বর্তমান খারাপ ফর্ম (৬ ম্যাচে ১ পয়েন্ট) থেকে বেরিয়ে এসে লাগাতার জয় প্রয়োজন। নেট রান রেট (NRR): বর্তমান NRR -০.৭৫১ (প্রায়) থাকার কারণে, বড় ব্যবধানে জয় প্রয়োজন। দলের লক্ষ্য থাকবে বাকি ম্যাচগুলোতে ভালো ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে জয়ের ধারা বজায় রাখা।

কী বলেছেন সৌরভ?
তাঁর দল SA20-তে টানা ৬টা ম্যাচ জিতে ফাইনাল খেলেছিল। খারাপ শুরু করেও কামব্যাক করেছিল। KKR-এর ক্ষেত্রেও এই ছবিটা দেখতে চান তিনি। বলেন, ‘অনেক সময় খেলায় ছন্দ থাকে না। পাথিরানা সহ বোলিং বিভাগ চোট সমস্যায় ভুগছিল। আর খেলায় সবকিছুই সম্ভব, আর্জেন্তিনা ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে শুরু করার পর বিশ্বকাপ জেতে, ফলে এগুলো স্বাভাবিক।’

Advertisement

KKR-এর এই কামব্যাকের নেপথ্যে রিঙ্কু সিংকে কৃতিত্ব দেন সৌরভ। তিনি পরামর্শ দিয়েছিলেন রিঙ্কুকে আরও উপরের দিকে পাঠানোর জন্য, সেটায় সাফল্য এসেছে। সৌরভ বলেন, ‘ভালো প্লেয়ার যত বেশি বল পাবেন তত রান করতে পারবেন। ১০ বলে তো ১০০ করতে পারবে না কেউ। সচিন, দ্রাবিড়, আমি উপরের দিকে নামতাম কারণ বেশি বল খেলার জন্য। রিঙ্কুকে উপরের দিকে নামার ফল পাওয়া গেল।’ 

 

POST A COMMENT
Advertisement