IPL 2026 Play Off Fight: প্লে-অফের শেষ দল হিসেবে কারা জায়গা পাবে? জমে উঠেছে IPL -র শেষ চারের লড়াই

IPL 2026 Play Off Fight: প্রথম তিনটি জায়গার ফয়সালা হয়ে গেলেও, চতুর্থ স্পটের জন্য এখন রাজস্থান রয়্যালস (RR), পঞ্জাব কিংস (PBKS) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে চলছে সাপ-লুডোর খ্যাপাটে লড়াই। অঙ্কের খাতিরে সব হিসেবনিকেশ করা হয়েছে প্রথম ইনিংসে ২০০ রান ধরে।

Advertisement
প্লে-অফের শেষ দল হিসেবে কারা জায়গা পাবে? জমে উঠেছে IPL -র শেষ চারের লড়াই IPL 2026 Play Off Fight: প্লে-অফের শেষ দল হিসেবে কারা জায়গা পাবে? জমে উঠেছে IPL -র শেষ চারের লড়াই

IPL 2026 Play Off Fight: আইপিএলের লিগ পর্বের শেষ লগ্নে এসে প্লে-অফের টিকিট পাওয়ার লড়াই এবার এক্কেবারে জমে ক্ষীর! ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-কে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ দুইয়ে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে শুভমন গিলের গুজরাট টাইটান্স (GT)। আইপিএলে পা রাখার পর মাত্র পাঁচ মরসুমের মধ্যে এই নিয়ে তিনবার প্রথম দুইয়ে থেকে লিগ শেষ করার নজির গড়ল তারা।

অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে হারলেও, দুর্দান্ত নেট রানরেটের (NRR) সৌজন্যে পয়েন্ট টেবিলের এক্কেবারে মগডালে থেকে প্লে-অফে পা রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হায়দরাবাদ শেষ করেছে তিন নম্বরে। ফলে প্রথম তিনটি জায়গার ফয়সালা হয়ে গেলেও, চতুর্থ স্পটের জন্য এখন রাজস্থান রয়্যালস (RR), পঞ্জাব কিংস (PBKS) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে চলছে সাপ-লুডোর খ্যাপাটে লড়াই। অঙ্কের খাতিরে সব হিসেবনিকেশ করা হয়েছে প্রথম ইনিংসে ২০০ রান ধরে।

রাজস্থান রয়্যালসের (RR) সমীকরণ
আগামী রবিবার (২৪ মে) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। প্লে-অফে সরাসরি কোয়ালিফাই করতে হলে সঞ্জু স্যামসনদের এই মরণ-বাঁচন ম্যাচে জিততেই হবে। কিন্তু যদি রাজস্থান হেরে যায়? তাহলেও একটা ‘মিরাকল’ সমীকরণে তারা শেষ চারে যেতে পারে। তার জন্য প্রথমত লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারাতে হবে পঞ্জাব কিংসকে, এবং দ্বিতীয়ত লিগের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে হারতে হবে কেকেআরকে।

পঞ্জাব (PBKS) ও কলকাতার (KKR) নেট রানরেটের জটিল অঙ্ক
শনিবারের ম্যাচে লখনউকে হারালে এবং রবিবার মুম্বইয়ের কাছে রাজস্থান হারলে পঞ্জাবের সামনে সুযোগ থাকবে। তবে কেকেআর এবং পঞ্জাব দুজনেই যদি নিজেদের শেষ ম্যাচে জিতে যায় এবং রাজস্থান ১৪ পয়েন্টে আটকে থাকে, তবে নেট রানরেটের যুদ্ধ শুরু হবে। এই মুহূর্তে রানরেটের বিচারে কলকাতার (+০.০১১) চেয়ে বেশ খানিকটা সুবিধাজনক জায়গায় রয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব (+০.২২৭)।

Advertisement

ধরা যাক, শনিবার লখনউকে পঞ্জাব যদি ১০ রানে হারায়, তবে ১৫ পয়েন্টের পাশাপাশি তাদের রানরেট গিয়ে দাঁড়াবে +০.২৪৬-এ। শ্রেয়স আইয়ারদের কেকেআর যদি পঞ্জাবের এই রানরেটকে টপকে শেষ চারে যেতে চায়, তবে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অন্তত ৬১ রানে জিততে হবে নাইটদের, অথবা প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যমাত্রা মাত্র ১৩.৫ ওভারের মধ্যেই তাড়া করে ম্যাচ পকেটে পুরতে হবে।

নেট রানরেট ছাড়া যেভাবে সরাসরি যাবে পঞ্জাব ও কলকাতা
কোনওরকম রানরেটের জটিল অঙ্ক ছাড়াই পঞ্জাব কিংস সরাসরি প্লে-অফে চলে যাবে যদি এই তিনটি ম্যাচের ফলাফল তাদের পক্ষে যায়:
১. পঞ্জাবকে হারাতে হবে লখনউকে।
২. মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে হবে রাজস্থানকে।
৩. দিল্লি ক্যাপিটালসকে হারাতে হবে কেকেআরকে।

কলকাতা নাইট রাইডার্স কীভাবে শেষ চারে যেতে পারে?
১. লখনউ হারিয়ে দেয় পঞ্জাবকে।
২. মুম্বইয়ের কাছে হেরে যায় রাজস্থান।
৩. কেকেআর নিজেদের শেষ ম্যাচে হারিয়ে দেয় দিল্লিকে।

অলৌকিক অঙ্কে বেঁচে দিল্লিও (DC)?
অনেকে ভাবছেন ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস তো রেস থেকে বাইরে! তবে খাতায়-কলমে একটি অবিশ্বাস্য সমীকরণ রয়েছে। যদি পঞ্জাব ও কেকেআর দুজনেই তাদের বাকি ম্যাচ হেরে ১৩ পয়েন্টে থমকে যায় এবং রাজস্থান ও দিল্লি দুজনেই ১৪ পয়েন্টে শেষ করে, তবেই সুযোগ আসবে। কিন্তু দিল্লির সবচেয়ে বড় কাঁটা তাদের অত্যন্ত দুর্বল নেট রানরেট (-০.৮৭১)।

সহজ কথায়, মুম্বই যদি রাজস্থান রয়্যালসকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারায়, তবে রাজস্থানের রানরেট কমে দাঁড়াবে -০.৩০৮। এবার রাজস্থানকে টপকে দিল্লির অলৌকিক কোয়ালিফিকেশনের জন্য, শেষ ম্যাচে কেকেআর-কে অন্তত ১২৯ রানের ব্যবধানে হারাতে হবে ঋষভ পন্থদের। যা কার্যত অসম্ভব বলেই মনে করছে ক্রিকেট মহল।

POST A COMMENT
Advertisement