RCB Vs GT Highlights IPL 2026 Virat Kohli: সুদর্শনের সেঞ্চুরির দিনে লাইমলাইট কাড়লেন কোহলি-পাডিক্কল, RCB

RCB Vs GT Highlights IPL 2026 Virat Kohli: রান তাড়া করতে নেমে আরসিবি-র শুরুটা ছিল রাজকীয়। ‘কিং’ কোহলি এদিন ছিলেন স্বমহিমায়। তাঁর মাঠজুড়ে স্ট্রোক প্লে বুঝিয়ে দিচ্ছিল, বয়সটা তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। অন্যদিকে, দেবদত্ত পড়িক্কল যেন এদিন কোহলির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে মেলে ধরলেন।

Advertisement
সুদর্শনের সেঞ্চুরির দিনে লাইমলাইট কাড়লেন কোহলি-পাডিক্কল, RCBRCB's chase master Virat Kohli: কোহলির ৮১ রানে জয়ের ঠিকানা

RCB Vs GT Highlights IPL 2026 Virat Kohli: ক্রিকেটে একটা কথা আছে, ‘ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয় বড়’। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুক্রবার রাতে ঠিক এই যন্ত্রণারই সাক্ষী হলেন সাই সুদর্শন। তাঁর ৫৭ বলের বিধ্বংসী শতরান গুজরাত টাইটান্সকে রানের পাহাড়ে বসিয়ে দিলেও, দিনশেষে শেষ হাসি হাসল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। বিরাট কোহলি আর দেবদত্ত পড়িক্কলের দাপুটে ব্যাটিংয়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল টাইটান্সদের বোলিং ব্রিগেড।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। গুজরাতের হয়ে এদিন শুরু থেকেই খুনে মেজাজে ছিলেন সাই সুদর্শন। তাঁর ব্যাটের দাপটে একসময় মনে হচ্ছিল আরসিবি-র বোলারদের জন্য মাঠটা ছোট হয়ে গিয়েছে। মাত্র ৫৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সুদর্শন যখন মাঠ ছাড়ছেন, গুজরাতের স্কোরবোর্ড তখন রীতিমতো ঈর্ষণীয়। কিন্তু এই বড় লক্ষ্যও যে কোহলিদের থামাতে পারবে না, তা হয়তো আন্দাজ করতে পারেনি শুভমন গিলের দল।

রান তাড়া করতে নেমে আরসিবি-র শুরুটা ছিল রাজকীয়। ‘কিং’ কোহলি এদিন ছিলেন স্বমহিমায়। তাঁর মাঠজুড়ে স্ট্রোক প্লে বুঝিয়ে দিচ্ছিল, বয়সটা তাঁর কাছে শুধুই একটা সংখ্যা। অন্যদিকে, দেবদত্ত পড়িক্কল যেন এদিন কোহলির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে মেলে ধরলেন। টাইটান্স বোলারদের দিশেহারা করে দিয়ে এই দুই ব্যাটার দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। সুদর্শনের শতরানকে ম্লান করে দিয়ে আরসিবি-র এই ‘ধোলাই’ গ্যালারিতে থাকা লাল-কালো জার্সিধারীদের উৎসবে মাতিয়ে তোলে। বিরাট শেষ পর্যন্ত ৪৪ বলে ৮১ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে পাডিক্কাল ২৭ বলে ৫৫ রান করে আউট হন। বাকি কাজ শেষ করতে রজত পাতিদার, ক্রুনাল পাণ্ডিয়ারা ভুল করেননি।

গুজরাত টাইটান্সের বোলাররা এদিন ছিলেন ছন্নছাড়া। বিশেষ করে মাঝের ওভারগুলোতে কোহলি-পড়িক্কল জুটি যে ঝড় তুললেন, তার কোনও পাল্টা জবাব ছিল না গিলের হাতে। বিশেষ করে রশিদ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগিসো রাবাদা প্রত্যেকেই  হার-জিত যাই হোক, আইপিএল ২০২৬-এর এই ম্যাচটি মনে রাখা হবে সুদর্শনের শৈল্পিক শতরান বনাম কোহলি-পড়িক্কলের সম্মিলিত দাপটের লড়াই হিসেবে। শেষমেশ বেঙ্গালুরুর দাপুটে জদেদার হাতে রান বিলিয়েছেন। শুভমানের অধিনায়কত্বও খুব সাদামাটা ছিল। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement