IPL 2026 Riyan Parag: ড্রেসিংরুমে ধুমপান, রিয়ান পরাগকে শো কজ করল BCCI

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ধুমপান করতে দেখা গিয়েছিল রাজস্থান র‍্য্যালস ক্যাপ্টেন রিয়ান পরাগকে। এবার সেই ঘটনায় রিয়ান পরাগকে শো কজ করল বিসিসিআই। রিয়ানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

Advertisement
ড্রেসিংরুমে ধুমপান, রিয়ান পরাগকে শো কজ করল BCCI

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ধুমপান করতে দেখা গিয়েছিল রাজস্থান র‍্য্যালস ক্যাপ্টেন রিয়ান পরাগকে। এবার সেই ঘটনায় রিয়ান পরাগকে শো কজ করল বিসিসিআই। রিয়ানের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

কী ঘটেছে?

ঘটনাটি ঘটেছিল ২৮শে এপ্রিল মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি ম্যাচ চলাকালীন। রাজস্থানের ইনিংসের ১৬তম ওভার চলাকালীন ক্যামেরা ড্রেসিং রুমের দিকে ঘুরলে দেখা যায় পরাগ ভ্যাপিং করছেন। তাঁর পাশে দাঁড়িয়ে থাকা যশস্বী জয়সওয়াল মাঠের দিকে ইশারা করছিলেন।

রিয়ান পরাগের ভ্যাপিং ইস্যু প্রসঙ্গে বিসিসিআই সূত্র জানিয়েছে, তাকে সেই অনুযায়ী ব্যাখ্যা দিতে বলা হবে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নেব এবং ফ্র্যাঞ্চাইজিকেও তাদের নিজেদের মধ্যে কী ঘটছে তা খতিয়ে দেখতে বলা হবে। তবে হ্যাঁ, আমরা নিশ্চিত করব যে এমন ঘটনা যেন আর কখনো না ঘটে।

আইন কী বলছে?

২০১৯-এর আইন অনুযায়ী ভারতে ই-সিগারেট এবং ভ্যাপিং ডিভাইস কঠোরভাবে নিষিদ্ধ। এ ছাড়াও, স্টেডিয়াম এবং ড্রেসিংরুমে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। তাই, একজন আন্তর্জাতিক খেলোয়াড় ও অধিনায়কের এই আচরণকে গুরুতর বলে মনে করা হচ্ছে। সূত্র মতে, বিসিসিআই এই বিষয়টি হালকাভাবে নেবে না এবং পরাগকে জরিমানা বা অন্য কোনো কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হতে পারে। এর আগে, পিএমওএ (খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের এলাকা) প্রোটোকল লঙ্ঘনের জন্য রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দরকে শাস্তি দেওয়া হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ভক্তরা
পরাগের তীব্র সমালোচনা করেছেন, অনেকেই এটিকে লজ্জাজনক নেতৃত্ব' বলে অভিহিত করেছেন, আবার অন্যরা। বিসিসিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ব্যবহারকারীরা এও প্রশ্ন তুলেছেন যে, দলে তরুণ খেলোয়াড়ে পরিপূর্ণ থাকা সত্ত্বেও অধিনায়কের এমন আচরণ একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করে। রিয়ান পরাগের ভ্যাপিংয়ের ঘটনাটি প্রকাশ্যে আসার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। ভক্তরা অধিনায়কের দায়িত্ববোধও আচরণ উভয় নিয়েই প্রশ্ন তুলেছেন।

Advertisement

এর আগে গুজরাত টাইটান্সের বোলার কাগিসো রাবাডাকে মাঠের বাইরে ধুমপান করতে দেখা গিয়েছিল। যা নিয়েও বিতর্ক তৈরি হয়। সেই বিতর্ক যদিও বেশিদূর যায়নি। সেই ভিডিও-ওর সত্যতা যাচাই এখনও করা হয়নি। তবে যেহেতু এই ঘটনা ম্যাচ চলাকালীন হয়নি বা রাবাডাকে ডেপ নিতে দেখা যায়নি তাই শাস্তির মুখে পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকার পেসারকে।

ম্যাচের কথা বলতে গেলে, রাজস্থান রয়‍্যালস ছয় উইকেটে ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পঞ্জাব কিংসের জয়ের ধারা থামিয়ে দেয়। যশস্বী জয়সওয়াল ও ডোনোভান ফেরেইরা অর্ধশতরান করেন, আর পরাগ ১৬ বলে ২৯ রান করেন। তিনি যুজবেন্দ্র চাহালের বলে আউট হন। তবে, ম্যাচের পর জয়ের চেয়ে পরাগকে ঘিরে বিতর্কই বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

একজন ব্যবহারকারী লিখেছেন, লজ্জাজনক নেতৃত্ব। একজন আইপিএল অধিনায়কের জন্য এটাই কি মানদণ্ড? সরাসরি টিভিতে ড্রেসিংরুমে ড্যাপিং করা? দলে বৈভব সূর্যবংশীর মতো ১৫ বছর বয়সী খেলোয়াড় আছে, সে কী শিক্ষা নেবে?

POST A COMMENT
Advertisement