ISL 2026: শেষ ম্যাচের সূচি বদল, কোন সময় নামছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান?

আইএসএলের শেষ ল্যাপে লড়াই চলছে জোরকদমে। চ্যাম্পিয়নশিপের লড়াই মূলত এখন সীমাবদ্ধ কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে। লড়াইয়ে রয়েছে মুম্বই এফসি, পঞ্জাব এফসিও। রবিবার আইএসএলের ডার্বিতে ফয়সালা হতে পারে এবারের আইএসএলের। 

Advertisement
শেষ ম্যাচের সূচি বদল, কোন সময় নামছে ইস্টবেঙ্গল আর মোহনবাগান? কীভাবে চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান?

আইএসএলের শেষ ল্যাপে লড়াই চলছে জোরকদমে। চ্যাম্পিয়নশিপের লড়াই মূলত এখন সীমাবদ্ধ কলকাতার দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে। লড়াইয়ে রয়েছে মুম্বই এফসি, পঞ্জাব এফসিও। রবিবার আইএসএলের ডার্বিতে ফয়সালা হতে পারে এবারের আইএসএলের। 

দুই প্রধানই ডার্বি জিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঝাঁপাবে। কিন্তু ডার্বিতে যদি লিগের নিষ্পত্তি না হয়, তাহলে তা নির্ধারিত হবে শেষ ম্যাচে। ফেডারেশন আগেই সিদ্ধান্ত নিয়েছিল চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা দলগুলোর শেষ ম্যাচ হবে একই দিনে একই সময়। সেই মতোই ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের শেষ ম্যাচের সূচি বুধবার ঘোষণা করে দিল ফেডারেশন। ২১ মে হবে এই দুটি ম্যাচ। যুবভারতীতে দিল্লির বিরুদ্ধে খেলবে মোহনবাগান। কিশোরভারতীতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্টার কাশী। দুটি ম্যাচই শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।

অর্থাৎ এক সঙ্গে ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার দুই মাঠে নামবে দুই দল। কিশোর ভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল যখন নামবে সেই সময়ই মোহনবাগান সুপার জায়েন্ট খেলবে যুবভারতী স্টেডিয়ামে। যাতে কোনও দল বিশেষ সুবিধা নিতে না পারে সেজন্যই এ ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই রয়েছে ডার্বি ম্যাচ। সেই ম্যাচ যে জিতবে লিগ কার্যত তাঁরাই জিতে নেবে। 

১১ রাউন্ডের খেলার পর, শীর্ষে রয়েছে লাল-হলুদ ক্লাব। ২২ পয়েন্ট পেয়েছে অস্কার ব্রুজোর দল। মোহনবাগানের পয়েন্টের সংখ্যাও একই। ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়েছে তারাও। তবে গোল পার্থক্যের বিচারে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আর সে কারণেই লিগের ট্রফি ধরে রাখতে গেলে, ডার্বি ম্যাচ জিততেই হবে সবুজ-মেরুন শিবিরকে। অন্যদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ড্র করলেও এগিয়েই থাকবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে যাবে লাল-হলুদ। ফলে ডার্বি যেমন গুরুত্বপূর্ণ তেমনই পরের ম্যাচও ট্রফি জেতার ক্ষেত্রে বিরাট ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। আর সে কারণেই একই সময় দুটি ম্যাচের সূচি জানাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।  

Advertisement

POST A COMMENT
Advertisement