LSG vs KKR Match News: ৯৩/৭ থেকে বাজি বদলালেন রিঙ্কু, KKR-এর কাছে হেরে রেগে লাল পন্ত

কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে হতাশ লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পন্ত। তিনি জানালেন, এবার তাদের ব্রেকের প্রয়োজন।

Advertisement
৯৩/৭ থেকে বাজি বদলালেন রিঙ্কু, KKR-এর কাছে হেরে রেগে লাল পন্তLSG Vs KKR ম্যাচ
হাইলাইটস
  • কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে হতাশ লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পন্ত
  • তিনি জানালেন, এবার তাদের ব্রেকের প্রয়োজন
  • এবারের আইপিএল একবারেই ভালো যাচ্ছে না এলএসজি-এর

কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে হতাশ লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক ঋষভ পন্ত। তিনি জানালেন, এবার তাদের ব্রেকের প্রয়োজন।

মাখায় রাখতে হবে, এবারের আইপিএল একবারেই ভালো যাচ্ছে না এলএসজি-এর। এই নিয়ে টানা পাঁচটা ম্যাচে হারল তারা। আর মোট ৮টা ম্যাচের মধ্যে ৬টিতে পর্যদস্ত হতে হয়েছে তাদের। যার ফলে তারা পয়েন্ট টেবিলে একবারে নীচে নেমে এসেছে। 

প্রসঙ্গত, রবিবারের ম্যাচে একটা সময় বেশ পজিশনে ছিল এলএসজি। ৯৩ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল কেকেআর। যদিও এই সময় হাল ধরেন রিঙ্কু সিং। তাঁর ৫১ বলে ৮৩ রানের ইনিংসের উপর ভর করে ১৫৫ রান করে ফেলে শাহরুখ খানের দল। রিঙ্কুর এই ইনিংসে ছিল ৭টি চার এবং ৫টি ছক্কা। 

রান তাড়া করতে নেমে বেকায়দায় পড়ে যায় এলএসজি। যদিও শেষ বলে ছক্কা হাঁকান ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। তার ফলে ম্যাচটি সুপারওভারে পৌঁছে যায়।

কিন্তু সুপারওভারেও খুব খারাপ অবস্থা হয় এলএসজি-এর। সুপারওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২ রান করে তারা। আর এটাই ছিল আইপিএল-এর ইতিহাসে পাওয়ার প্লে-তে সবথেকে কম রান। 

এই ম্যাচ শেষে স্বভাবতই হতাশ ছিলেন এলএসজি-এর অধিনায়ক পন্ত। খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমাদের একটা ব্রেক দরকার। সব ম্যাচেই প্রেশার থাকবে। আমাদের তার ভিতরেই উত্তর খুঁজে নিতে হবে। তার বাইরে নয়। সব ক্রিকেটারকে দায়িত্ব নিতে হবে। এটা এক বা দুই ক্রিকেটারের খেলা নয়।'

নিকোলাস পুরানকে পাঠান ঠিক সিদ্ধান্ত ছিল? 
এই বিষয়টা নিয়েও মুখ খুলেছেন পন্ত। তিনি বলেন, 'ও আউট অব ফর্ম রয়েছে ঠিকই। তবে নিজের ক্রিকেটারদের উপর একটু ভরসা করতেই হবে।'

রাহানে কী বললেন? 
এই ম্যাচ নিয়ে ভীষণই আনন্দিত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি বলেন, '১৬ ওভারের পর আমরা যেভাবে খেলেছি, রিঙ্কু যেভাবে খেলেছে, তাতে ম্যাচের রং বদলে গিয়েছে। আমরা জানি একটা উইকেটই খেলা বদলে দিয়েছে।' এর পাশাপাশি নিজের দলের বোলারদের প্রশংসা করেন রাহানে। তাঁর মতে, সুনীল নারিন, কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরা খুবই ভাল করেছেন। তার উপর ভর করেই জিতেছে কলকাতা।

Advertisement

ম্যাচ শেষে রিঙ্কু বলেন, 'আমি যখন ব্যাট করতে আসি, তখন ৪ উইকেট পড়ে গিয়েছে। আমি চেষ্টা করছিলাম ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার। লুজ বলের অ্যাডভান্টেজ নিতে চেয়েছি।' আর রিঙ্কুর এই ইনিংসের জেরেই জিতল কেকেআর। 

  

 

POST A COMMENT
Advertisement