Tilak Varma First IPL Century MI Vs GT: পরপর ৪ হারের পর স্বস্তি, তিলক-বিক্রমে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স

Tilak Varma First IPL Century MI Vs GT:২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বইয়ের বোলিং আক্রমণের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইন-আপ। মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় শুভমন গিলের দল। ৯৯ রানের এই পাহাড়প্রমাণ জয় পয়েন্ট টেবিলে মুম্বইয়ের অবস্থান যেমন মজবুত করল, তেমনই সমালোচকদেরও যোগ্য জবাব দিলেন তিলক ভার্মা।

Advertisement
পরপর ৪ হারের পর স্বস্তি, তিলক-বিক্রমে জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্সটানা ৪ হারের পর জয়ে ফিরল মুম্বই

Tilak Varma First IPL Century MI Vs GT: টানা হারের গ্লানি ঝেড়ে অবশেষে স্বমহিমায় ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে ৯৯ রানের বিশাল ব্যবধানে চূর্ণ করল হার্দিক পাণ্ড্যর দল। টানা চার ম্যাচে হারের পর এই রাজকীয় প্রত্যাবর্তন নীল-ব্রিগেডকে নতুন অক্সিজেন দিল। আর এই জয়ের নেপথ্যে থাকল তরুণ তুর্কি তিলক ভার্মার এক অতিমানবিক শতরান।

এক সময় মুম্বই যখন ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে, তখন ক্রিজে এসে ব্যাটন ধরেন তিলক। শুরুতে কিছুটা সময় নিলেও খোলস ছেড়ে বেরোতেই শুরু হয় তিলক-তান্ডব। ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ৪৫ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বইকে ১৯৯ রানের পাহাড়প্রমাণ স্কোরে পৌঁছে দেন তিনি। প্রথম ৫০ রান ৩৩ বলে এলেও, পরের ৫০ রান করতে তিনি খরচ করেন মাত্র ১২ বল।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বইয়ের বোলিং আক্রমণের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইন-আপ। মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় শুভমন গিলের দল। ৯৯ রানের এই পাহাড়প্রমাণ জয় পয়েন্ট টেবিলে মুম্বইয়ের অবস্থান যেমন মজবুত করল, তেমনই সমালোচকদেরও যোগ্য জবাব দিলেন তিলক ভার্মা।

আলাদা করে বলতে হবে বোলার অশ্বিনীর কথাও। অভিষেক ম্যাচে চার উইকেট পাওয়ার পরেও নিয়মিত সুযোগ পান না তিনি। সেই ছেলেই এদিন ৪ উইকটে নিয়ে জয়ের অন্যতম কাণ্ডারী। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রান তুলেছিল মুম্বই। অন্যদিকে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানেই গুটিয়ে গেল গুজরাট। ৯৯ রানে জরুরি জয় পেল হার্দিক পাণ্ডিয়ার দল।

 

POST A COMMENT
Advertisement