হাসপাতালে ভর্তি সচিনের সতীর্থ, কী হয়েছে সলিল আঙ্কোলার?

মানসিক অবসাদে ভুগছেন প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলা। ভর্তি রয়েছেন পুনের মানসিক হাসপাতালে। ৫৮ বছর বয়সী আঙ্কোলা ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে সচিন তেন্ডুলকরের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। একই বছর গুজরানওয়ালায় সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর ওয়ানডে অভিষেকও হয়। 

Advertisement
হাসপাতালে ভর্তি সচিনের সতীর্থ, কী হয়েছে সলিল আঙ্কোলার?

মানসিক অবসাদে ভুগছেন প্রাক্তন ক্রিকেটার সলিল আঙ্কোলা। ভর্তি রয়েছেন পুনের মানসিক হাসপাতালে। ৫৮ বছর বয়সী আঙ্কোলা ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে সচিন তেন্ডুলকরের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। একই বছর গুজরানওয়ালায় সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁর ওয়ানডে অভিষেকও হয়। 

সলিল আঙ্কোলার স্ত্রী রিয়া আঙ্কোলা টাইমস অফ ইন্ডিয়াকে জানান যে, ২০২৪ সালের অক্টোবরে তাঁর মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তিনি এই শোক কাটিয়ে উঠতে পারছিলেন না এবং ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিলেন। এরপর তিনি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। রিয়া বলেছেন, সলিল যে বিরতি নিয়ে নিজের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পরিবার খুশি। তিনি আরও জানান যে, অঙ্কোলা দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং নিয়মিত ব্যায়ামও আবার শুরু করেছেন। 

রিয়া আঙ্কোলার মতে, ক্রিকেট বরাবরই তার প্রথম ভালোবাসা। তিনি সবসময়ই একজন লড়াকু ক্রিকেটার। প্রতিটি প্রতিকূলতা থেকে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। তিনি আরও বলেন যে, ক্রিকেট বিশ্ব সলিলের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করেছে। প্রায় দুই দশক আগেও সলিল আঙ্কোলা মদ্যপানে আসক্ত ছিলেন এবং একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়েছিলেন। তবে, প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, এবারের মানসিক অবস্থার সঙ্গে মদের কোনো সম্পর্ক নেই, কারণ তিনি অনেক আগেই মদ্যপান ছেড়ে দিয়েছেন।

সলিল আঙ্কোলা
২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ভারতীয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুম্বাই ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।  তিনি ভারতের হয়ে ২০টি ওডিআই খেলে ১৩টি উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে তাঁর রেকর্ডও ছিল দুর্দান্ত; ৫৪টি প্রথম-শ্রেণির ম্যাচে ১৮১টি এবং ৭৫টি লিস্ট-এ ম্যাচে ৭০টি উইকেট শিকার করেন।

বিনোদন জগতেও বড় নাম সলিল
ক্রিকেটের পর সলিল আঙ্কোলা বিনোদন জগতেও নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। তিনি 'সিআইডি' টিভি শো-তে অভিনয় করেছেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে কাজ করেছেন। পর্দায় তাঁর উপস্থিতি এবং ফিটনেস ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। এখন ভক্তরা এবং ক্রিকেট বিশ্ব আশা করছে যে সলিল আঙ্কোলা দ্রুত সুস্থ হয়ে তাঁর পুরনো ফর্মে ফিরে আসবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement