শুভমন গিল ও বিরাট কোহলিশুক্রবার রাতে গুজরাত টাইটনসকে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে অসাধারণ একটি রান চেজ দেখেছেন ক্রিকেট প্রেমীরা। চিন্নাস্বামীর মাঠে মাত্র ১৮.৫ ওভারেই ২০৬ রানের টার্গেটে পৌঁছে যায় আরসিবি।
এই ম্যাচে প্রথম ব্যাটিং করেছিল গুজরাত। তারা ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে। এই ম্যাচে সেঞ্চুরি করেন সাই সুদর্শন। যদিও তাঁর সেই শতরান কাজে আসেনি। ঘরের মাঠে রান তাড়া করতে নেমে সফল হয় আরসিবি।
গুজরাতের বড় রানের সামনে পড়ে নিজের চেজ মাস্টার অবতারে নেমে আসেন কোহলি। তাঁর ৮১ রানের ইনিংস আরসিবি-কে জয় এনে দেয়। এছাড়া দেতদত্ত পাডিক্কেলের ৫৫ রানের ইনিংসও আরসিবি-এর জয়ের অন্যতম অনুঘটক ছিল। এই দুই ব্যাটার মিডিল ওভারে রান করতে থাকেন। পাশাপাশি রান রেটও বজায় রাখেন। যার ফলে হাসতে খেলতে ম্যাচ জিতে যায় আরসিবি। এই ম্যাচে জয়ের পর তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় তালিকায় উঠে এল।
এখন প্রশ্ন হল, স্কোরবোর্ডে ২০৫ রান থাকার পরও কীভাবে হেরে গেলে জিটি? আর এই প্রশ্নের জবাব দিয়েছেন দলের দলের অধিনায়ক শুভমন গিল। তিনি জানান, তাঁর দল ১৬ থেকে ১৯ ওভারের মধ্যে একটাও চার মারতে পারেনি। আর সেটাই ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।
পাশাপাশি তিনি স্বীকার করে নেন যে, বল করার সময় পাওয়ার প্লে-তে উইকেট না ফেলতে পারাও এহেন হারের অন্যতম কারণ। তিনি জানিয়েছেন, বোলাররা ঠিক লেন্থে বল করতে পারেনি। যার ফলে মেলেনি উইকেট।
গিলের মতে, এই ম্যাচের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হল কোহলির শূন্য রানে ক্যাচ ফেলে দেওয়া। এটাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। এরই দাম চুকিয়েছে গোটা দল বলে তাঁর অভিমত।
ক্রুণাল পান্ডিয়ার বোলিং নিয়েও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, 'পিচে বল গ্রিপ করছিল। তাই ঝুঁকি নিয়েই উইকেট নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এই প্ল্যানিং সফল হয়নি।'
সাই সুদর্শন নিয়ে কী দাবি?
গতকালের ম্যাচে দারুণ খেলেছেন সাই সুদর্শন। তিনি শতরান করেন। আর তাঁর খেলা নিয়ে মুখ খুলেছিলেন গিল। তিনি জানান, গত কয়েকটি ম্যাচে সুদর্শনের খেলা নিয়ে তিনি মোটেও খুশি ছিলেন না। বাজেভাবে আউট হয়ে যাচ্ছিলেন। তবে এই ম্যাচে দারুণ ফিরে এসেছেন। তাঁর কথাতেই পরিষ্কার সুদর্শনের এই ম্যাচের পারফর্ম্যান্সে তিনি বেজায় খুশি।